রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

ফতুল্লার মেলায় জাদু দেখানোর নামে চলছে অশ্লীল নৃত্য

  • আপডেট সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১, ৪.৩৯ এএম
  • ৫৭০ বার পড়া হয়েছে

সদর উপজেলার ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়ন ইউনিয়নের ভুইঘর রঘুনাথপুর বালুর মাঠের প্রশাসনের অনুমতি ব্যাতিত বসেছে মেলা। এ মেলায় জাদু দেখানোর নামে চলছে অশ্লীল নৃত্য। আর এসব প্রদর্শনীতে দর্শক সাড়িতে ভিড় বাড়ছে স্কুল-কলেজের শিক্ষার্থীদের, কিশোরদের।

সরজমিনে মেলায় গিয়ে দেখা যায়, কাপড় দিয়ে ঢেকে দিয়ে চতুর্দিকে প্যান্ডেল করে পুতুল নাচ ও ভ্যারাইটি শো চলছে। একটি জাদুর নাম থাকলেও প্যান্ডেলেই অশ্লীল নাচ-গান চলছিল। এসব প্যান্ডেলে নানা বয়সী স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভিড় দেখা গেছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মেলা শুরু হয়েছে বলে মেলা পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে।

দর্শক হিসেবে উপস্থিত হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। যে সময়ে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ব্যস্ত থাকার কথা, ওই সময় মাইকে গানের মুর্ছনায় শিক্ষার্থীরা ছুটে যাচ্ছে মেলায়। এতে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

আব্দুর রহিম নামে একজন জানান, মেলায় জাদু দেখানোর নামে চলছে অশ্লীল নৃত্য। তাছাড়া একশ্রেণির নৃত্য শিল্পীরা টাকা আদায়ের কৌশল হিসেবে উদ্যম যৌবনের ছোঁয়া ফেরি করছে যা ভাবতে অবাক লাগে। তাই তিনি অবিলম্বে মেলা বন্ধের দাবি জানান।

এ বিষয়ে মেলা পরিচালনাকারী মাখন দাস এর সাথে কথা বলতে চাইলে তিনি প্রতিবেদকের সাথে অশোভন আচরণ করেন এবং বলেন মেলা বসিয়েছি আপনাদের সমস্যা কি। আরে মেলা বসানোর জন্য পুলিশের অনুমতি রয়েছে।

এ বিষয়ে জানতে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, রঘুনাথপুর এলাকায় মেলার কোনো অনুমতি দেয়া হয়নি। অবৈধভাবে মেলা চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort