মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি ভাগ-বাটোয়ারা নিয়ে বক্তব্য, আড়াইহাজারে যুবদল নেতাকে শোকজ দেওভোগে মাদকবিরোধী মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম বধির হলেই বুদ্ধিপ্রতিবন্ধী হয়না,তারা অনেক দূর কাজ করতে পারে: মাজহারুল ইসলাম জোসেফ মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ এলাকাবাসীর ক্ষোভ সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় ভাঙ্গায় প্রবাসীর স্ত্রী-শিশুকে হত্যার হুমকি গভীর রাতে ঘরে হামলার অভিযোগ, থানায় জিডি

পূজা মন্ডপে যা বললেন শামীম ওসমান

  • আপডেট সময় বুধবার, ১৩ অক্টোবর, ২০২১, ৪.৩১ এএম
  • ৩৬১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, আপনারা পূজা করেন, মাকে সম্মান করেন, অনেক পরিশ্রম করেন, টাকা খরচ করেন। কেন ? যাতে সৃষ্টিকর্তা আপনাদের উপর সন্তুষ্ট হয়। আমি শুধু তরুণ প্রজন্মের উদ্দেশ্য একটা কথা বলবো, আজকে থেকে ৪-৫ দিন পর মাকে বিসর্জন দিবেন।

 

কিন্তু যে মা জন্ম দিয়েছে সে কিন্তু বাড়িতেই আছে। তাই আমি মনে করি যে যে ধর্মের মানুষ হন না কেন, বাবা-মার সেবা করবেন। যাতে করে ওনারা চলে যাবার পর আপনার মনে কষ্ট না লাগে যে এটা কেন করলাম না।

শারদীয় দুর্গাৎসোব উপলক্ষে আমলাপাড়া পূজা মন্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১২ অক্টোবর) রাত ১০টায় পূজা মন্ডপটি পরিদর্শন করেন তিনি।

 

এসময় উপস্থিত ছিলেন, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, সহসভাপতি রবিউল হোসেন, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি লিটন সাহা প্রমুখ।

এ ছাড়াও শামীম ওসমান আরো বলেন, এখানে এসে আমার ছোট বেলার স্মৃতিগুলো মনে পড়ছে। যে মাসি-পিসিরা আমাকে আদর করতো তারা এখন নাই। তাই তরুণ প্রজন্মের প্রতি অনুরোধ সবাই এই আদরটুকু নিবেন। এই আদরের কাছে টাকা-পয়সার দাম অনেক কম। মানুষকে ভালোবাসো, মানুষের ভালোবাসা অর্জন করো এটাই সবচেয়ে বড় কাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort