সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

পিরোজপুরে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর-আগুন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১১.২৭ এএম
  • ১৪১ বার পড়া হয়েছে

গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভাষণকে কেন্দ্র করে পিরোজপুরে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। বুধবার রাত সাড়ে ৯টা থেকে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল হয়। পরে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে আগুন দেয় ছাত্র-জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পর থেকেই বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন জায়গায় মিছিল ও বিক্ষোভ করে। এরপর রাত ১২টার দিকে একদল ছাত্র-জনতা পিরোজপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে শহরের পাড়ের হাট সড়কের জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের বাড়ি গিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

পরে রাত ১টার দিকে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেকের মালিকানাধীন একটি ফিলিং স্টেশনে ভাঙচুর করা হয়। এসময়ে ছাত্র-জনতা আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort