বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

পদত্যাগ করা ১৪ নেতার ১১ জনকে মহানগর বিএনপির আল্টিমেটাম

  • আপডেট সময় রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৩.১৩ এএম
  • ২২৪ বার পড়া হয়েছে

মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করা ১৪ জন নেতার মধ্যে ১১ জনকে পদত্যাগপত্র প্রত্যাহার করে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দেয়া অশালীন বক্তব্যের ক্ষমা প্রার্থনার জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছে।

এ সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি জানান সংগঠনের নেতারা।

 

মহানগর বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির প্রথম কার্যকরী সভা শেষে সাংবাদিকদের দেয়া ব্রিফিংয়ে এসব কথা জানান সংগঠনের আহ্বায়ক এডভোকেট হোসেন খান ও সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

এছাড়াও তিন সিনিয়র নেতার পদত্যাগপত্র প্রত্যাহার গ্রহণ করা হবে না এবং তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে বলে জানান তারা।

সেই সাথে মহানগর বিএনপিকে একটি সুশৃংখল সংগঠনে পরিণত করে আগামী দিনে আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তারা।

 

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে শহরের ড্রিঙ্ক এন্ড ডাইন চাইনিজ রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয় । সংগঠনের আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, মনির হোসেন খান, ফতেহ রেজা রিপন, আনোয়ার হোসেন আনু ও এমএইচ মামুন।

কার্যকরি সদস্য এডভোকেট রফিক আহমেদ, রাশিদা জামাল, এডভোকেট এইচএম আনোয়ার প্রধান, হাবিবুর রহমান দুলাল, ডা. মুজিবুর রহমান, ফারুক আহমেদ রিপন, কামরুল ইসলাম চুন্নু, ফারুক হোসেন, মাকিদ মোস্তাকিম শিপলু, মাহমুদুর রহমান, হাবিবুর রহমান মিঠু, বরকতউল্লাহ, হাসান, হুমায়ুন কবির, মাসুদ রানা ও শাহিন আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort