সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নির্বাচনে বাংলাদেশে জনগণের মতামতের প্রতিফলন দেখতে চায় যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় বুধবার, ৩ মে, ২০২৩, ৪.৪৩ এএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

জাতীয় নির্বাচন বাংলাদেশের ‘অভ্যন্তরীণ’ বিষয়; তবে বাংলাদেশে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে এমন অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র।

গত সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের কথা তুলে ধরেন পররাষ্ট্র দফতরের উপ-প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল তিনি বলেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র, যেখানে বাংলাদেশি জনগণের মতামতের প্রতিফলন ঘটবে । তবে যেহেতু এটি একটি আভ্যন্তরীণ ও ঘরোয়া নির্বাচন তাই এ নিয়ে আমার আর বেশি কিছু বলার নেই।

নির্বাচন প্রসঙ্গে বেদান্ত প্যাটেলকে এক সাংবাদিক বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রের গুরুত্বপূর্ণ সহযোগী। বাংলাদেশ দ্রুতই একটি জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। অথচ সেখানে একটি দল নির্বাচনে অংশ নিতে চাইছে না। পরবর্তীতে তারা আবার দাবি করতে পারে যে, নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়নি। যুক্তরাষ্ট্র এ পরিস্থিতিকে কীভাবে দেখছে? এর জবাবে বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। এমন একটি নির্বাচন হতে হবে যেখানে বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটে। তবে একটি আভ্যন্তরীণ ও ঘরোয়া নির্বাচন নিয়ে আমার আর কিছু বলার নেই। আমি যে বিষয়ে বিস্তারিত বলতে চাই তা হলো, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ গত বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্যাপন করেছে। সেই সম্পর্ক সামনে এগিয়ে নেয়ার ব্যাপারে ওয়াশিংটন আরও মনযোগী।

প্যাটেল বলেন, ঢাকা ও ওয়াশিংটনের বেশ কয়েকটি ক্ষেত্র রয়েছে যেখানে তাদের ব্যাপক সহযোগিতা ও সম্পৃক্ততার সম্ভাবনা রয়েছে – তা জলবায়ু পরিবর্তন হোক, অর্থনীতি হোক, মানবিক সংকট মোকাবিলা এবং অন্যান্য বিষয়ও হোক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort