সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি ভাগ-বাটোয়ারা নিয়ে বক্তব্য, আড়াইহাজারে যুবদল নেতাকে শোকজ দেওভোগে মাদকবিরোধী মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম বধির হলেই বুদ্ধিপ্রতিবন্ধী হয়না,তারা অনেক দূর কাজ করতে পারে: মাজহারুল ইসলাম জোসেফ মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ এলাকাবাসীর ক্ষোভ সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় ভাঙ্গায় প্রবাসীর স্ত্রী-শিশুকে হত্যার হুমকি গভীর রাতে ঘরে হামলার অভিযোগ, থানায় জিডি

নারী ও শিশু নির্যাতনের মামলায় মোসলেহ উদ্দিন কারাগারে

  • আপডেট সময় শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১, ৩.৪৬ এএম
  • ৩৮০ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: যৌতুকের জন্য স্ত্রী সন্তানদের অস্বীকার করায় দ্বিতীয় স্ত্রী রুমা আক্তারের দায়ের করা নারী ও শিশু নির্যাতনের মামলায় একাধিক প্রতারনার মামলার আসামী মোসলেহ উদ্দিন (৫৩) কে কারাগারে পাঠিয়েছেন আদালত ।
বৃস্পতিবার (২সেপ্টেম্বর) দুপুরে নারায়ণঞ্জ নারী ও শিশু দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সি. আর মামলা নং- ১৫০/২১। মোসলেহ উদ্দিন ফতুল্লা থানার পঞ্চবটি হরিহর পাড়া এলাকার মৃত কান্দু মিয়া ওরফে কামাল উদ্দিনের ছেলে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরির্দশক মো. আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে জানান, দ্বিতীয় স্ত্রী রুমা আক্তারের দায়ের করা নারী ও শিশু নির্যাতনের মামলায় আসামী মোসলেহ উদ্দিনকে কারাগারে পাঠারোর নির্দেশ দিয়েছেন আদালত।
এদিকে তার বিরুদ্ধে ফতুল্লার বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামসহ একাধিক ব্যক্তির কাছে জায়গা সম্পত্তি বিক্রি করে বায়না নিয়েও তা না বুঝিয়ে দিয়ে টাকা আত্মসাৎসহ একাধিক প্রতারণার মামলাও রয়েছে । সি.আর মামলা নং- ৭২৬/১৭, ৬১২/১৯।
আদালত মামলা সুত্রে জানা যায়, ২০০৭ সালের অক্টেবরের ৩০ তারিখে মোসলেহ উদ্দিনের সাথে রুমা আক্তারের দশ লক্ষ টাকা দেনমোহরে বিয়ে হয়। এরপর আমাদের দুই ছেলে সন্তান জম্ম হয়। এর মধ্যে আমাকে বাদিকে নিয়ে বিবাদী বিভিন্ন জায়গায় ভাড়া বাসায় থাকেন। এরপর বাদী তাহার পিতার বাড়িতে পাঠাইয়া দেন।
তারপর আর কোনো খোজঁ খবর নেয় না। বাদী বিবাদীর খোঁজ খবর নিতে এলাকায় আসলে আমাদের বিয়ে ও সন্তানের কথা এলাকায় জানাজানি হয়। অত:পর বিবাদী বাদিকে হুমকি ধামকি দেয় এবং সন্তানসহ অস্বীকার করে।
পরে বাদিকে মারধর করে এবং দশ লক্ষ টাকা যৌতুক না পেলে বাদীনির সাথে সংসার করবে না বলিয়া সাফ প্রকাশ করে। বিবাদী দশ লক্ষ টাকা ঋণ রয়েছে এবং সংসার করতে চাইলে বিবাদীকে দশ লক্ষ টাকা যৌতুক দিতে হবে। পরে বাদীনি বাধ্য হয়ে বিবাদীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort