বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন নওগাঁয় পাঠকের হাতে ‘দৈনিক রুদ্র বার্তা’ পত্রিকা তুলে দিলেন জেলা প্রতিনিধি মোঃ মমিন আলী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ কমিটি বিলুপ্ত

  • আপডেট সময় রবিবার, ৯ জানুয়ারী, ২০২২, ৪.০৬ এএম
  • ৫৪৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ না করায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে মহানগর ছাত্রলীগের কমিটি। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ তথ্যটি নিশ্চিত করেছেন।

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগ শুধু মেয়াদোত্তীর্ণের বিষয়টি উল্লেখ করলেও নারায়গঞ্জে সিটি নির্বাচনে মহানগর ছাত্রলীগ নৌকার প্রার্থীর পক্ষে কাজ না করায় কমিটি বিলুপ্তির বিষয়টি ইঙ্গিত দেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। শুরু থেকেই নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের বিরুদ্ধে নৌকার প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগ ছিল।

বিষয়টি নির্বাচন পরিচালনা কমিটির দৃষ্টিগোচর হলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ছাত্রলীগ সভাপতি ও সম্পাদককে বিষয়টি অবহিত করেন। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে ছাত্রলীগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে।

এ ব্যাপারে মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদের সঙ্গে কথা বলার জন্য তার মোবাইলে কল করা হলে তিনি কলটি রিসিভ করেননি।

উল্লেখ্য, ২০১৮ সালের ১০ মে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি অনুমোদনের কথা জানানো হয়। এতে জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে আজিজুর রহমান আজিজ ও সাধারণ সম্পাদক হিসেবে আশরাফুল ইসমাইল রাফেলকে দায়িত্ব দেয়া হয়।

একই সাথে মহানগর ছাত্রলীগের সভাপতি হিসেবে আহবায়ক পদে থাকা হাবিবুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক হিসেবে যুগ্ম আহবায়কের দায়িত্বে থাকা হাসনাত রহমান বিন্দুকে দায়িত্ব দেয়া হয়।

আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে ছাত্রলীগের মহানগর নেতাদের তেমন কোন প্রচারণা ছিল না। মাঝে একদিন প্রচারণা করলেও আর দেখা যায়নি। মহানগর বিলুপ্ত করলেও জেলা কমিটি বহাল রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort