বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ কুতুবপুর লাকী বাজার থেকে যুবলীগ নেতা সোনালী গ্রেফতার; তদবিরে সহদর দুই ভাই যুবদল নেতার দৌড়ঝাঁপ কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ! পর্দার আড়ালে সাপ্তাহিক চাঁদার কারবার? বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের কর্ণধার মোঃ মাকসুদুর রহমানের বিরুদ্ধে ক্রেতা হয়রানির অভিযোগ, সদর থানায় জিডি রাসেল হত্যা মামলা: শামীম ওসমানদের বিরুদ্ধে সাক্ষ্য শুরু শ্রমিকদের আন্দোলন নেই, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট সময় শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১, ৩.৫১ এএম
  • ৪৩৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মাহমুদনগরে শীতলক্ষ্যা নদীর তীরে ৬টি ডকইয়ার্ডের সেমিপাকা ভবন, কাঁচাপাকা ঘর, গাইডওয়াল, স্লীপওয়েসহ ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২ টা থেকে বিকেল পর্যন্ত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় একটি ভেকু (এক্সাভেটর) দিয়ে আল্লাহর দান ডকইয়ার্ড, মীম ডকইয়ার্ড, স্বপন ডকইয়ার্ড, জননী জোস্না ডকইয়ার্ড, মাহমুদনগর ও সোনারতরী এই ৬ টি ডকইয়ার্ডের সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট শোভন রাংসা’র নেতৃত্বে চলে এ উচ্ছেদ অভিযান। এসময় আরো উপস্থিত ছিলেন,বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপ পরিচালক মোবারক হোসেন, উপ পরিচালক ইসমাইল হোসেন প্রমুখ।
নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল বলেন, শীতলক্ষ্যা নদীর তীরভূমি দখল করে গড়ে ওঠা ৬টি ডকইয়ার্ডের ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সব ধরনের অবৈধ ডকইয়ার্ড উচ্ছেদ করা হবে। নদীর দুই পাশে অবৈধ ভাবে গড়ে উঠা সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort