সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নরসিংদীতে সভা না করে ফিরে গেলেন সারজিস আলম

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৭.১৮ এএম
  • ১৩৩ বার পড়া হয়েছে

নরসিংদীতে ছাত্র-নাগরিকের মতবিনিময় সভা ও সমাবেশ না করে ঢাকায় ফিরে গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় তিনি ঢাকার উদ্দেশে নরসিংদী ত্যাগ করেন।

সারজিস আলম প্রোগ্রামের উদ্দেশ্যে প্রথমে নরসিংদী ক্লাবে ওঠেন। সেখানে সমন্বয়কদের সঙ্গে কথা বলেন। এ সময় সমন্বয়কদের তিনটি গ্রুপ তৈরি হয়। একটি গ্রুপ সারজিস আলমকে সাটিরপাড়া কে কে এম উচ্চ বিদ্যালয় মাঠে প্রোগ্রাম করার প্রস্তাব দেন। অপর গ্রুপ নরসিংদী সরকারি কলেজে মাঠে প্রোগ্রাম করার প্রস্তাব দেন। সমন্বয়কদের আরেকটি গ্রুপ পৌর ঈদগা মাঠে প্রোগ্রাম করার প্রস্তাব দেন। এক পর্যায়ে সমন্বয়কদের তিন গ্রুপই সারজিস আলমকে তিন স্থানে নিয়ে যেতে চান। শেষ পর্যন্ত তিনটি গ্রুপ এক হতে না পারায় সারজিস আলম প্রোগ্রাম না করে ঢাকা ফিরে গেছেন।

সারজিস আলম নরসিংদী ক্লাবে পৌঁছালে সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি ছবিও তুলতে দেয়নি। সারজিস আলম নরসিংদী ক্লাব থেকে চলে আসার সময় সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। বিকেল সাড়ে ৪টায় সারজিস ঢাকায় ফিরে যান।

এ বিষয়ে নরসিংদীর সমন্বয়কদের কোনো বক্তব্য পাওয়া য়ায়নি।

কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে নরসিংদীতে ছাত্র-নাগরিকের মতবিনিময় সভা ও সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের প্রধান আলোচক ছিলেন সারজিস আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort