বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের খানপুর হাসপাতাল নিরাপত্তার চাদরে -আনসার”এপিসি – আবুল বাসারের কৃতিত্ব যুবদলে নতুন কমিটির গুঞ্জন, ত্যাগী-পরিচ্ছন্ন নেতৃত্ব চায় তৃণমূল ফতুল্লায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা চাঁদাবাজি সহ্য করার জন্য বিএনপিকে ক্ষমতায় আনিনি: জাবের সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ল সাত ঘর, বাছুর বাঁচাতে গিয়ে দগ্ধ বাড়ির মালিক নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৮২ নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযানে সাখাওয়াত এর ওপর হামলার চেষ্টা ফারজানার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা আইভী এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ: গোলাম মাওলা রনি

দুধের প্যাকেটে নেই মেয়াদোত্তীর্ণের তারিখ, গ্রীন বেলকে জরিমানা

  • আপডেট সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১, ৪.৪২ এএম
  • ৪২১ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: মেয়াদ উত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরামূল্য ছাড়াই অপাস্তুরিত গাভির দুধ প্যাকেটজাত করে বিক্রি করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ জুলাই) নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচলিত হয়।
অভিযানে ভূইগড় রূপাউন টাউন এলাকার হাজী ফকির চাঁন মার্কেটের সাশ্রয় ডিপার্টমেন্টাল স্টোরকে ৩ হাজার এবং পূর্ব ইসদাইর চাঁনমারী এলকার গ্রীন বেল ডেইরী রেনচকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরামূল্য ছাড়াই অপাস্তুরিত গাভির দুধ প্যাকেটজাত করে বিক্রি করার অপরাধে সদর উপজেলার ভূইগড় রূপায়ন টাউন এলাকার হাজী ফকির চাঁন মার্কেটের সাশ্রয় ডিপার্টমেন্টাল স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ৩ হাজার এবং একজন অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে একই অপরাধে ইসদাইর চাঁনমারী এলাকার গ্রীন বেল ডেইরী রেনচকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানে আরও উপস্থিত ছিলো, জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তর এর প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort