রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

তিস্তার পানি বিপৎসীমার ৩৫ সে.মি. ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩, ৫.১৩ এএম
  • ১৮১ বার পড়া হয়েছে

টানা কয়েক দিনের ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এ বছরের রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়ে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকাল ৬টায় ডালিয়া ব্যারেজ পয়েন্টে এ পরিমাপ করা হয়। এতে তিস্তা পাড়ের নিম্নাঞ্চল ও চরের কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা জানান, উজানের ঢলে তিস্তার পানি আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ৬টার দিকে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। সকাল ৯ টায়ও ১৯ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। তবে দুপুর ১২ টায় ৬ সেন্টিমিটার কমে ১৩ সেন্টিমিটার উপরে ছিল। বিকাল ৩টায় ৪ সেন্টিমিটার বেড়ে ১৭ সেন্টিমিটার উপরে, আর বিকাল ৬টায় আরও ১৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

পানি বৃদ্ধির কারণে নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই, পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবড়ি, খালিশাচাঁপানী, ঝুনাগাছ চাঁপানী; জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, কৈইমারী ও শৌলমারী ইউনিয়নের চর গ্রামগুলোর কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে সেখানকার জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

খালিশা চাপানি ইউনিয়নের মমিনুল ইসলাম (৫৫) বলেন, ‘গত তিন সপ্তাহ থেকে পানি উঠা-নামা করছে। আজ সকাল হতে আমাদের বাড়িতে পানি ঢুকতে শুরু করেছে। বিকালে ঘরের ভেতরে পানি ঢুকে পড়েছে।’

একই এলাকার বানু বেওয়া (৫৮) বলেন, ‘ঘর-বাড়িতে পানি ঢুকেছে। চুলায়ও পানি। রান্না করার উপায় নেই। বাচ্চা-কাচ্চাদের খাওয়ানোরও ব্যবস্থা নেই। জরুরি শুকনো খাবার ও ত্রাণ দরকার।’

ময়নুল ইসলাম বলেন, ‘বন্যায় চারদিকে ডুবে গেছে। ঘাস পাওয়া যাচ্ছে না। ফিডের দাম অনেক বেশি। গরু-ছাগলের খাবার দিতে পারছি না।’

নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ জানান, পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। জনপ্রতিনিধিদের সহায়তায় প্লাবিত মানুষদের মাঝে শুকনো খাবার ও ত্রাণ বিতরণ শুরু করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort