বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ কুতুবপুর লাকী বাজার থেকে যুবলীগ নেতা সোনালী গ্রেফতার; তদবিরে সহদর দুই ভাই যুবদল নেতার দৌড়ঝাঁপ কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ! পর্দার আড়ালে সাপ্তাহিক চাঁদার কারবার? বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের কর্ণধার মোঃ মাকসুদুর রহমানের বিরুদ্ধে ক্রেতা হয়রানির অভিযোগ, সদর থানায় জিডি রাসেল হত্যা মামলা: শামীম ওসমানদের বিরুদ্ধে সাক্ষ্য শুরু শ্রমিকদের আন্দোলন নেই, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩

তরুণীর অশ্লীল ছবি তুলে চাঁদা দাবি, অতঃপর…

  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১, ১.০৯ পিএম
  • ৪২২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে তরুণীর (২৩) অশ্লীল ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন লিটন (৩৫) নামে এক যুবক। এ অভিযোগে তার বিরুদ্ধে বন্দর থানায় মামলা হয়েছে।

রোববার সকালে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে লিটনকে আসামি করে বন্দর থানায় মামলাটি করেন। মামলা দায়েরের পর পুলিশ দুপুরে বন্দরের সালেহনগর এলাকায় অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত লিটন সোনারগাঁ থানার মোগড়াপাড়া এলাকার শফিকুল মিয়ার ছেলে বলে জানা গেছে।

ভুক্তভোগী তরুণী জানান, বন্দরের এইচএম সেন রোডের জামাইপাড়া এলাকায় তিনি ভাড়া থাকেন। গত শনিবার রাতে নিজ ঘরে জামা পরিবর্তনের সময় বন্দর সালেহনগর এলাকার ভাড়াটিয়া শফিকুল মিয়ার ছেলে লিটন তার ঘরে উঁকিঝুঁকি মেরে জামা পরিবর্তনের বেশ কিছু ছবি তোলে। এ সময় তিনি ভয় পেয়ে চিৎকার দিলে লিটন তার মুখ চেপে ধরে চুপ থাকতে বলে।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, জামা পরিবর্তনের সময় তোলা নগ্ন ছবি ফেসবুকে ভাইরালের ভয় দেখিয়ে ওই তরুণীর কাছে এক লাখ টাকা দাবি করে লিটন। এ ব্যাপারে রোববার বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ছলিমুল দুপুরে সালেহনগর এলাকায় অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort