শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি ভাগ-বাটোয়ারা নিয়ে বক্তব্য, আড়াইহাজারে যুবদল নেতাকে শোকজ দেওভোগে মাদকবিরোধী মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম বধির হলেই বুদ্ধিপ্রতিবন্ধী হয়না,তারা অনেক দূর কাজ করতে পারে: মাজহারুল ইসলাম জোসেফ মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ এলাকাবাসীর ক্ষোভ সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় ভাঙ্গায় প্রবাসীর স্ত্রী-শিশুকে হত্যার হুমকি গভীর রাতে ঘরে হামলার অভিযোগ, থানায় জিডি

ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১, ১.০৭ পিএম
  • ৩৮২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা কারাগারের পাশে কয়েকটি পলিথিন ও ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ঘটনার পর খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের হাজিগঞ্জ ও মন্ডলপাড়ার ৪টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারাগারের দক্ষিণ পাশের দেয়ালের কাছে ও মার্স সিএনজি পাম্পের পেছনে বাঁশের বেড়া ও টিনের চাল দিয়ে তৈরি রুবেল ও সোহেল নামে দুইজনের পলিথিনের গুদাম এবং মনু মিয়া, কালু মিয়া, জনিসহ ৫-৬ জনের ঝুটের গুদাম রয়েছে। রাত ৯টায় হঠাৎ কোনো এক গুদাম থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ সময় আশপাশের লোকজন দ্রুত সরে যান।

আগুনে ৫-৬ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের গুদামে ছাই ছাড়া কিছুই নেই। কথা বলার জন্য ক্ষতিগ্রস্ত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ৪টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। অগ্নিকাণ্ডের পাশে কারাগার ও সিএনজি পাম্পের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে সবাই আতঙ্কে ছিলেন। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort