সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন

জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে রাজপথে খেলা হবে : ওবায়দুল কাদের

  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৪.৫১ এএম
  • ৩৫৭ বার পড়া হয়েছে

দীর্ঘ সাত বছর পর ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে ঝিনাইদহ শহরের ওয়াপদা মাঠে সম্মেলন হয়। সম্মেলনে জেলার ৬টি উপজেলা থেকে কয়েক হাজার নেতা-কর্মী সমাবেত হয়।

সম্মেলনে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সম্মেলন উদ্বোধন করেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। প্রধান বক্তার বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। সম্মেলন সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

সম্মেলনে প্রধান অতিথি ওবায়দুল কাদের বলেন, রাজপথে বিএনপির নাশকতা, জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে খেলা হবে। সংবিধান মতো এ দেশে নির্বাচন হবে। হাওয়া ভবন তৈরি করার সুযোগ নেই। সামনে তারেক রহমান, মির্জা ফখরুলসহ বিএনপি যে স্বপ্ন দেখছে, তা দেশের মানুষ হতে দেবে না। সে কারণে দলের নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি মাহবুব-উল আলম হানিফ বলেন, দেশের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে জনগণ আবারও এ সরকারকে ক্ষমতায় দেখতে চাই। সেই কারণে দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সম্মেলন শেষে প্রধান অতিথি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির নাম ঘোষণা করেন। নতুন এ কমিটিতে সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নাম ঘোষণা করা হয়। তারা পূর্বের কমিটিতেও এ পদে দায়িত্বে ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort