শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় পুলিশের মামলা, গ্রেপ্তার ১

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১.২৮ পিএম
  • ২৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ নগরীতে স্থাপিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছে পুলিশ। এ মামলায় একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) রাত সাড়ে বারোটার দিকে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলাটি রেকর্ড করা হয় বলে জানান এ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাব্বি। ৩২ বছর বয়সী রাব্বি ফতুল্লার দেলপাড়া এলাকার আব্দুল খালেক মিস্ত্রির ছেলে। বুধবার রাতে ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এ মামলার বাদী হয়েছেন একই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহ জালাল।

মামলার এজাহারে পুলিশের এএসআই শাহ আলম লিখেছেন, মঙ্গলবার ভোররাত ৩টা ৫ মিনিটে ঘটনার সময় তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য নগরীর চাষাঢ়া-আদমজী সড়কের হাজীগঞ্জ এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের পাশে রাতের বেলার দায়িত্বে ছিলেন। ওই সময় অজ্ঞাত দুষ্কৃতিকারীরা কাঁচের বোতল দিয়ে তৈরি পেট্রোল বোমা জুলাই স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপ করে তল্লা রোডের দিকে পালিয়ে যায়। পরে সেখানে থাকা পুলিশ সদস্যরা জুলাই স্মৃতিস্তম্ভের চারদিকে মোড়ানো কাপড়ে লাগা আগুন নেভান।

ঘটনার পর পুলিশ সেখান থেকে লাল স্কচটেপে মোড়ানো ও সামনের অংশ পুড়ে যাওয়া একটি কাঁচের বোতল জব্দ করে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

তবে, এই মামলায় রাব্বি নামে একজনকে গ্রেপ্তারের কথা জানিয়ে ফতুল্লা থানার ওসি মাহবুব আলম বলেন, “অপর আসামিদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort