রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

  • আপডেট সময় শনিবার, ১ জানুয়ারী, ২০২২, ৪.১৯ এএম
  • ৫৩৫ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৮৬ সালের এ দিনে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দলটি প্রতিষ্ঠা করেন। দিনটি উপলক্ষ্যে সারা দেশে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনগুলো।

 

সকাল ৯টায় কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবেন পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের নেতৃত্বে জ্যেষ্ঠ নেতারা।

এ সময় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন তারা। বিকাল ৩টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ শীর্ষ নেতারা এতে অংশ নেবেন।

আলোচনা সভা শেষে একই স্থানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক, জিএম কাদেরের সহধর্মিণী শেরিফা কাদের এমপির তত্ত্বাবধানে এ অনুষ্ঠান পরিবেশন করবেন জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্যরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পার্টির বনানী কার্যালয় এবং কাকরাইল কার্যালয়ে আলোকসজ্জা করা হয়েছে।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে দীর্ঘ ৯ বছর দেশ পরিচালনা করে জাতীয় পার্টি। ১৯৯০ সালে রাষ্ট্রক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর দীর্ঘ চড়াই-উতরাই পেরিয়ে দলটি এখন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল। জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠাপোষক রওশন এরশাদ বিরোধীদলীয় নেত্রী। বর্তমানে তিনি ব্যাংককে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort