সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মেধার স্বীকৃতি,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন

জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই বড় চ্যালেঞ্জ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

  • আপডেট সময় রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৯.৫৯ এএম
  • ১৩৩ বার পড়া হয়েছে

জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই অন্তবর্তীকালীন সরকারের বড় চ্যালেঞ্জ। মানুষের আকাঙ্খিত ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমরাও চাচ্ছি দ্রুত নির্বাচন শেষ হোক। কিন্তু পারিপার্শ্বিক পরিবেশ ঠিক না হওয়া পর্যন্ত নির্বাচনে আসা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক)।

শনিবার (১৯ অক্টোবর) নারায়ণগঞ্জে রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ শীর্ষক প্রকল্পের আওতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে সরবরাহের জন্য ক্রয়কৃত মোট ১১টি এরিয়াল প্লাটফর্ম ল্যাডার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ফায়ার সার্ভিসের এরিয়াল প্লাটর্ফম ল্যাডার আধুনিক অগ্নিনির্বাপক প্রযুক্তির একটি অসাধারণ সংমিশ্রণ। যা একটি বহুমুখী এবং দক্ষ সরঞ্জামের ব্যবহার সহজতা, চলাচলে নমনীয়তা, নিরাপত্তা নির্ভরযোগ্যতা নিশ্চিত করে। বিভিন্ন প্রতিকূল অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতার সাথে এটি ঘনবসতিপূর্ণ শহর থেকে চ্যালেঞ্জিং শিল্প পরিবেশে জীবন ও সম্পদ রক্ষার জন্য অপরিহার্য সম্পদ। তিনি এগুলোর যথাযথ ব্যবহারের করতে হবে।

তিনি আরো বলেন, ফায়ার সার্ভিস বর্তমানে যন্ত্রপাতি ও প্রশিক্ষণের দিক দিয়ে অনেক এগিয়ে গেছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও ফায়ার সার্ভিস এর সেবা এখন পৌঁছে দেওয়া সম্ভব। কোথাও অগ্নিকাণ্ড ঘটলে এটি নিবারনের জন্য মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন। যন্ত্রপাতির তুলনায় জনবল কম থাকায় এর যথাযথ সেবা পাওয়া যাচ্ছে না। আমরা চেষ্টা করবো দ্রুত সময়ে ফায়ার সার্ভিসে দক্ষ জনবল গড়ে তোলার।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. নাহিদ আজগর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort