সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যা গলাচিপায় মাদক-সন্ত্রাস প্রতিরোধে সম্মেলন, যৌথ অভিযানের ঘোষণা প্রশাসনের জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জেলা ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “নদী বাঁচলে বাজবে জনপদ, শীতলক্ষ্যা বাঁচাও” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লায় ব্যবসায়ী মোতালেব হত্যায় মূলহোতাসহ ৩ জন গ্রেফতার বন্দরে হোসিয়ারি শ্রমিক হত্যার প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে অভিযানে পুলিশের ওপর হামলা, এসআই-সহ আহত ৩ ভাঙ্গায় মিয়াপাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬ জাঙ্গালপাশা একাদশ ৪ গোলে বিজয় রেলসেতুর নিচের মাটি প্রয়োজনেই কাটা হয়েছে, ঝুঁকি নেই: রেলমন্ত্রী আমি এখন সবার এমপি, বৈষম্যের কোনো স্থান নেই: আবুল কালাম

‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যা

  • আপডেট সময় রবিবার, ৫ জুলাই, ২০২৬, ২.০৭ পিএম
  • ১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে ২২ বছর বয়সী এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত ১০টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিসান ওই এলাকার ইউনুছ ওরফে ইনু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল ফালাহ নামে স্থানীয় একটা স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠক ও স্থানীয় মসজিদের ইমাম কাওছার আহমেদের নেতৃত্বে স্থানীয় কয়েকজন ব্যক্তি জিসানকে মারধর করে।

নিহতের পরিবারের অভিযোগ, মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ তুলে একদল স্থানীয় লোক তাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। এরপর তার হাত-পা বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে তাকে পরিবারের কাছে রেখে যাওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের পরিবারের সদস্য ও বন্ধুরা লাঠিসোঁটা হাতে এলাকায় ভাঙচুর চালায় বলেও জানান স্থানীয়রা।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে কাওছার আহমেদ বলেন, “জিসানের বিরুদ্ধে মাদক সেবন, মাদক বিক্রি ও ছিনতাইয়ের অভিযোগ ছিল। শনিবার নতুন করে ছিনতাইয়ের অভিযোগ উঠলে ক্ষুব্ধ জনতা তাকে মারধর করে।”

এদিকে, ঘটনার পর একটি ভিডিওতে কাওছার আহমেদকে বলতে শোনা যায়, “যার কাছে যা আছে তা নিয়ে নেমে যেতে হবে। ঐক্য থাকলে বাংলাদেশের প্রশাসন কি, কোনো কুত্তায়ও আমাদের কিছু করতে পারবো না। পাবলিক যদি কোনো কুত্তার মেরে ফেলে তাহলে কি অন্যায় হবে? ইনশাল্লাহ কোনো মামলা হামলা কিচ্ছু হবে না। এভাবে সবাই এক থাকবেন।”

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং ঘটনা তদন্তাধীন।

তিনি বলেন, “কেউ অপরাধ করলে অন্য কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort