সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

চিরনিদ্রায় শায়িত হলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৬.২২ এএম
  • ৩৮৩ বার পড়া হয়েছে

দুই ছেলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়া।

ঢাকা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে তার মরদেহ সোমবার (২৫ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটে জন্মস্থান গাইবান্ধার সাঘাটার বোনাড়পাড়ায় পৌঁছায়। এরপর সেখান থেকে সড়ক পথে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয় ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে।

সেখানে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সংসদ সদস্যরা, জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর ওই মাঠে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অর্নার দেওয়া হয়। এই গার্ড অব অর্নার পরিচালনা করেন জেলা প্রশাসক অলিউর রহমান ও পুলিশ সুপার তৌহিদুল ইসলাম। পরে ওই মাঠে বিকেল ৩টায় তার দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নিজ বাড়ি গটিয়া গ্রামে নেওয়া হয়। সেখানে বিকেল সাড়ে ৫টায় তৃতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এর আগে সকাল পৌনে ৯টার দিকে যুক্তরাষ্ট্র থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ফজলে রাব্বি মিয়ার মরদেহ বাংলাদেশে পৌঁছায়। তার প্রথম জানাজা সকাল সাড়ে ১০টায় ঢাকা সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে আমেরিকার মাউন্ট সিনাই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফজলে রাব্বি মিয়া। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যাসহ ক্যান্সারে আক্রান্ত হয়ে ৯ মাস ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

১৯৪৬ সালের ১৫ এপ্রিল গাইবান্ধার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন ফজলে রাব্বি মিয়া। পেশায় আইনজীবী ফজলে রাব্বি মিয়া গাইবান্ধা-৫ আসনের টানা সাত বারের সংসদ সদস্য ছিলেন। এছাড়াও তিনি জাতীয় সংসদের পরপর দুই বারের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort