বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে: ডিসি ফতুল্লায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর ৩০০ শয্যা হাসপাতালে দালালবিরোধী অভিযান: নারীসহ ৩ জনের কারাদণ্ড সংঘবদ্ধ চাঁদাবাজি — জনজীবন জিম্মি মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: এয়ারপোর্ট বন্ধ, টিকিটের অগ্নিমূল্যে দিশেহারা রেমিট্যান্স যোদ্ধারা বন্দর মুরাদপুর এলাকার আওয়ামীলীগের দোসর ও মামলাবাজ দালাল কুদ্দুস এর অত্যাচারে মানুষ অতিষ্ঠ ; গ্রেফতারের দাবী নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ

কিয়েভে জাতিসংঘ মহাসচিব

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৪.১৭ এএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

ইউক্রেনে রাশিয়ার চলা যুদ্ধের মধ্যে আবারও কিয়েভে সফরে এসেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সম্পাদিত শস্য চুক্তি বাড়ানোর বিষয়ে আলোচনার জন্য জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে কিয়েভে এসেছেন। গুতেরেসকে স্বাগত জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সঙ্গে আলোচনার পর জেলেনস্কি বলেন, উদ্যোগটি পুরো বিশ্বের জন্যই প্রয়োজন। গুতেরেসও বৈশ্বিক খাদ্য নিরাপত্তা ও দামের ক্ষেত্রে চুক্তির গুরুত্বের ওপর জোর দেন।

সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘আমরা নিশ্চিত হতে চাই, বিশ্বে কোনও ক্ষুধা নেই। আমাদের সাধারণ নীতি হল শস্য উদ্যোগ সম্প্রসারিত করা। আমরা চুক্তি দীর্ঘায়িত করার বিষয়টি উত্থাপন করেছি।’

বৈশ্বিক খাদ্য ঘাটতি দূর করতে কৃষ্ণ সাগরের বন্দর হতে ইউক্রেনীয় খাদ্যশস্য রফতানির চুক্তির মেয়াদ গত বছরের নভেম্বরে বাড়ানো হয়। খাদ্যশস্য রফতানির এই চুক্তি প্রথম স্বাক্ষর হয় গত বছরের জুলাইয়ে। এই চুক্তির আওতায় একটি সুরক্ষিত সামুদ্রিক করিডোর গড়ে তোলা হয়। যে করিডোর দিয়ে ইউক্রেনীয় বন্দর থেকে দেশটির খাদ্যশস্য বিভিন্ন দেশে রফতানি করা হয়। যা বিশ্বের খাদ্য ঘাটতি মোকাবিলায় ভূমিকা রাখে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort