শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নারায়ণগঞ্জের বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি, কমেছে মুরগি-ইলিশের দাম চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

কাজী নজরুল ইসলাম এর “অভিযান” কবিতার শতবর্ষ ও ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

  • আপডেট সময় রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১২.১২ পিএম
  • ৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি- নারায়ণগঞ্জ নজরুল -এর অভিযান কবিতা ও নির্বাচনের শতবর্ষ কবির ১২৭ তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা কবি নজরুল গবেষক মোঃ হুমায়ুন কবির এর ৫৯ তম জন্মদিন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদ বাঁশরী এর উদ্যোগে নজরুল পদক প্রদান,পুরস্কার বিতরণী, আবৃত্তি ও নজরুল সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

১১ জুলাই শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ-ই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশিষ্ট নজরুল গবেষক, শিক্ষাবিদ, জাতীয় কবি নজরুল ইসলাম স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা অনুপম হায়াৎ এ সভাপতিত্বে এ সময় স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও নজরুল গবেষক কবি মোঃ হুমায়ন কবির ।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক ও ইতিহাসবিদ মো:আশরাফুল ইসলাম, নজরুল ইসলাম মিশা,মফিজ ইসলাম মিলন,বাঁশরী এর সাধারণ সম্পাদক জাকির হোসেন, কবি নজরুল ইসলাম মঞ্চ এর চেয়ারম্যান এ্যাড: মহীউদ্দীন (শাহিন),দৈনিক খবরের পাতা’র প্রকাশক ও সম্পাদক এ্যাড: মাহবুবুর রহমান মাসুম , বিবি মরিয়ম গার্লস হাই স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম, সাংবাদিক, ছড়াকার ও সংগঠক মো: ইউসুফ আলী এটম,অনুবাদক মাহবুবুল হক ও সাইফুল।

উপস্থিত বক্তরা তাদের বক্তব্যে কবি নজরুল এর বিভিন্ন বিষয় তুলে ধরেন। সেই সাথে নজরুলের চেতনা ধারনে সকলকে উৎসাহিত করেন। নজরুল শুধু একক চিন্তা চেতনায় সীমাবদ্ধ ছিলেন না, তার বিস্তার বিশ্বময়। তার রচিত প্রতিটি কবিতা, গান আমাদের মনে অনুপ্রেরণা জাগায়।

আলোচনা শেষে কয়েকজনকে নজরুল সন্মাননা পদক ও প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort