সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

কাঁচপুরে ২ মাসের শিশু হত্যা, ঘাতক পিতা গ্রেপ্তার

  • আপডেট সময় সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ৪.০৬ এএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে ২ মাসের শিশুর হত্যাকারী ঘাতক পলাতক পিতা হৃদয়কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।
হৃদয় (২০) ভোলার ফরফ্যাশনের লডারিন্স বাজারের বাবুল মিললের ছেলে।

রোববার (২৯ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া।

শনিবার (২৮ অক্টোবর) এসএমপি সিলেটের জালালাবাদ থানাধীন আখালিয়া ভার্সিটি এলাকার মেজু ভ্যারাইটিজ স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ২৬ অক্টোবর সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর বালুর মাঠ এলাকায় জসীম উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া মোঃ হৃদয় (২০) ও তার স্ত্রী মোছাঃ নাদিয়া আক্তারের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পরবর্তীতে নাদিয়া আক্তার সকাল সাড়ে ১১ টায় কাঁচপুর বাজারে তাদের ০২ মাসের শিশু সন্তান আয়েশা সিদ্দিকার জন্য দুধ কিনতে যান। বাসায় ফিরে দেখেন শিশু কন্যা আয়েশা সিদ্দিকা আর বেঁচে নেই। তার কান্নাকাটির আওয়াজ পেয়ে বাড়ির আশেপাশের লোকজন এসে দেখতে পায় শিশুটির নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে আছে। নিহতের মা নাদিয়া আক্তার জানান যে, ২ মাস পূর্বে তাদের সংসারে কন্যা সন্তান জম্ম হওয়ায় সেটা তার স্বামী মেনে নিতে পারেনি। তাই কন্যা সন্তানটিকে জম্মের পর থেকেই মেরে ফেলার জন্য কয়েকবার চেষ্টা করেছিল। একসময় তার স্বামী মোঃ হৃদয় সিনহা গার্মেন্টসে কাজ করতো। তবে গার্মেন্টসটি বন্ধ হয়ে যাওয়ায় সে দিন মজুরের কাজ করে তাদের সংসার চলাতো। ধীরে ধীরে তার স্বামী মাদকাসক্ত হয়ে পড়েন। তাছাড়া প্রায় সময় তাদের মাঝে পারিবারিক কলহ লেগেই থাকতো। ২৬ অক্টোবর সকালে মেয়ের খাবার নিয়ে তাদের মধ্যে বাগবিতন্ড হয়। সে তার ০২ মাস বয়সী মেয়ে কন্যা সন্তানকে সকালে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে কাঁচপুর বাজারে দুধ কিনতে যায়। এক পর্যায়ে ঘুম থেকে জেগে কন্যা সন্তানটি কান্না করায় তার বাবা মোঃ হৃদয় শিশুটির মুখ চেপে ধরে হত্যা করেছে বলে জানা যায়। এ ঘটনায় নাদিয়া আক্তার বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর হতে উক্ত আসামি পলাতক ছিল।
গ্রেপ্তারকৃত হৃদয়কে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort