বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাঁচপুর থেকে ৮ ঘন্টায় ফেরি যাবে ভোলায় নারায়ণগঞ্জে ঐক্যবদ্ধ বিএনপির সুবাতাস ছড়িয়ে দিতে চাই: সাখাওয়াত ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেনকে আবারো বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার উদ্যোগ দ্রব্যমূল্যের আগুনে পুড়ছে সংসার, লোডশেডিংয়ে থমকে যাচ্ছে জীবন উপজেলা উন্নয়ন তবিল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু টেস্ট কিট প্রদান ডিসিকে অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ ভাঙ্গায় সাংবাদিকদের অবরুদ্ধ করে মোবাইল-ক্যামেরা কেড়ে নেওয়া ও ভিডিও মুছে ফেলার অভিযোগ সাংবাদিক নুরুজ্জামান’র বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বন্দর প্রেসক্লাবের মানববন্ধন আড়াইহাজারে গৃহবধূ হত্যার অভিযোগ, আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অপরাধ দমনে নারায়ণগঞ্জ এসপির কঠোর পদক্ষেপ, গ্রেপ্তার -১২২, অভিযান চলবে: এসপি সাভারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

উপজেলা উন্নয়ন তবিল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু টেস্ট কিট প্রদান

  • আপডেট সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১.২০ পিএম
  • ১ বার পড়া হয়েছে

ডেঙ্গু রোগীদের দ্রুত রোগ নির্ণয়ের সুবিধার্থে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ হাজার ১ শত ডেঙ্গু টেস্ট কিট প্রদান করা হয়েছে।

৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে এসব টেস্ট কিট সরবরাহ করা হয়। কিটগুলোর মধ্যে NS1 এবং IgG+IgM ডেঙ্গু পরীক্ষার কিট রয়েছে।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিউর রহমানের কাছে এসব কিট হস্তান্তর করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার বলেন, আমরা যদি একটু সতর্ক থাকি তবে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রধান কাজ হলো এডিস মশার বংশবৃদ্ধি রোধ করা এবং মশার কামড় থেকে নিজেদের সুরক্ষিত রাখা। ঘরের আশপাশে বা টবে জমে থাকা পানি নিয়মিত ফেলে দিতে হবে। একমাত্র সচেতনতাই ডেঙ্গু রোধ করা সম্ভব। দিনে অথবা রাতে মশারি টানিয়ে ঘুমোতে হবে প্রয়োজনে মশার কয়েলও জ্বালিয়ে রাখতে হবে।

ডা. রাজিউর রহমান বলেন, এ কিটের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত ডেঙ্গু রোগীদের দ্রুত রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়তা হবে। বন্দর উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কেউ কেউ হাসপাতালে থেকে চিকিৎসা গ্রহন করেছে। আবার অনেকে বাড়িতে চিকিৎসা গ্রহন করছেন। অনেকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি আছেন। এ কিট পাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে অনেকে সহজেই ডেঙ্গু পরীক্ষা করতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort