সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এসি ল্যান্ড বদলি, অভিযোগের পরও বহাল সালমা সিদ্ধিরগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নারায়ণগঞ্জের বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি, কমেছে মুরগি-ইলিশের দাম চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা

ইসরায়েলে বোমা পাঠানো বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় বুধবার, ৮ মে, ২০২৪, ৯.৫৩ এএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র থেকে গত সপ্তাহে ইসরায়েলে বোমার একটি চালান পাঠানো হয়নি। ইসরায়েল রাফায় পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করবে এমন উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এপি জানিয়েছে যে, বোমার একটি চালান ইসরায়েলে পাঠানো হয়নি। নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, গত সপ্তাহে ওই চালানটি না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এছাড়া পরবর্তী তারিখে অস্ত্র হস্তান্তরের যে প্রতিশ্রুতি ছিল তা সময় অনুযায়ী পাঠানো হবে কিনা সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ওই কর্মকর্তা বলেন, আমরা গত সপ্তাহে অস্ত্রের একটি চালান স্থগিত করেছি।

এদিকে সব ধরনের সতর্কতা উপেক্ষা করে মিশরের সীমান্তবর্তী রাফায় ট্যাঙ্ক পাঠিয়েছে ইসরায়েল। এরই মধ্যে সেনাবাহিনী রাফা ক্রসিং বা সীমান্ত নিয়ন্ত্রণে নিয়েছে। এই সীমান্ত দিয়েই মূলত এতদিন গাজায় মানবিক সহায়তা প্রবেশ করানো হতো।

আগে থেকেই রাফায় আশ্রয় নিয়েছে লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি। কিন্তু কয়েক সপ্তাহ ধরে সেখানে অভিযান চালানোর ঘোষণা দিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলের অভিযানে সেখানে মানবিক বিপর্যয় তৈরি হতে পারে বলে শুরু থেকেই সতর্ক করছে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ।

বেশ কিছু ছবিতে দেখা গেছে, ইসরায়েলের পতাকাবাহী ট্যাঙ্ক রাফার ফিলিস্তিন অংশে প্রবেশ করছে। সেখানে সীমিত পরিসরে নির্দিষ্ট লক্ষে অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

মূলত গাজায় মানবিক সহায়তা প্রবেশের দুটি পথ রয়েছে। একটি হলো রাফা অন্যটি কেরাম শালোম। কিন্তু এ প্রবেশ পথ দুটি ইসরায়েল বন্ধ করে দিয়েছে বলে জানান জাতিসংঘের মানবিক দপ্তরের মুখপাত্র জেনস লারকে। অবরুদ্ধ অঞ্চলে মাত্র একদিনের জ্বালানি রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort