মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ইরানে আরও ৪ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ১০.১৪ পিএম
  • ৩৪৪ বার পড়া হয়েছে

ইরানে আরও চারজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন ইরানের একটি আদালত। ‘সৃষ্টিকর্তার বিরুদ্ধে শত্রুতার’ অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশের হেফাজতে মাসা আমিনি নামে একজন তরুণীর মৃত্যুর প্রতিবাদে এসব মানুষ সরকারবিরোধী বিক্ষোভ করেছিলেন। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড পাওয়া এই চার ব্যক্তির একজন তার গাড়ির ধাক্কায় এক পুলিশ সদস্যকে হত্যা করেছেন। দ্বিতীয় ব্যক্তির কাছে একটি ছুরি ও একটি বন্দুক ছিল। তৃতীয় ব্যক্তি সড়ক অবরোধ করে ত্রাস চালান। চতুর্থ ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালিয়েছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানে বিগত তিন মাস ধরে সরকারবিরোধী এ বিক্ষোভ চলছে। এর আগে একজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এ নিয়ে পাঁচজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হলো।

নরওয়েভিত্তিক ইরান মানবাধিকার সংস্থার পরিচালক মাহমুদ আমিরি এএফপিকে বলেন, ‘জিজ্ঞাসাবাদের সময় বিক্ষোভকারীদের কোনো আইনজীবী দেওয়া হয়নি। শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে তাদের মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয় এবং সেই স্বীকারোক্তির ভিত্তিতে তাদের এ দণ্ড দেওয়া হয়েছে।’

ইরানের বাইরে থেকে পরিচালিত হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) নামে একটি সংগঠন জানায়, দেশটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ৩৪৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। গ্রেফতার হয়েছেন প্রায় ১৬ হাজার মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort