সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ইমামকে অব্যাহতির ঘটনায় জাতীয় পতাকার খুঁটিতে জুতা ঝুলিয়ে প্রতিবাদ

  • আপডেট সময় শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১১.১৯ এএম
  • ১২২ বার পড়া হয়েছে

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার মসজিদ থেকে পছন্দের ইমামকে অব্যাহতির প্রতিবাদে জাতীয় পতাকার খুঁটিতে জুতা ঝুলিয়ে দিয়েছেন অব্যাহতি পাওয়া ইমাম মারুফ বিল্লার অনুসারীরা।

শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের আগে কলেজের ডিগ্রি শাখার প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনার ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশে কথা বলেন কলেজ এলাকার স্থানীয় গণ্যমান্যরা।

এ সময় তারা বলেন, স্থানীয়দের সঙ্গে ভিক্টোরিয়া কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের বিরোধ কাম্য নয়। কলেজ মসজিদের অব্যাহতি পাওয়া ইমাক মারুফ বিল্লাহকে সসম্মানে বিদায় করার পাশাপাশি বর্তমান ইমামকে বাদ দিয়ে নতুন ইমাম নিয়োগ দিতে হবে। ব্যাপক প্রচারের মাধ্যমে এমন একজনকে (ইমাম হিসেবে) নিয়োগ দিতে হবে, যাকে কলেজ ও মসজিদ এলাকার কেউ চেনে না।

এই প্রস্তাব মেনে নিতে পারেননি অব্যাহতি পাওয়া মারুফ বিল্লার অনুসারীদের একাংশ। খুতবা চলাকালেই তারা মসজিদ থেকে বের হয়ে যান। এরপর কলেজের প্রশাসনিক ভবনের সামনের জাতীয় পতাকার খুঁটিতে ঝুলিয়ে দেন জুতা। এ সময় তাদের অশ্লীল ভাষায় স্লোগান দিতেও শোনা যায়।

তবে জাতীয় পতাকার খুঁটিতে যারা জুতা ঝুলিয়েছে, তাদের কর্মকাণ্ডের দায় নিতে চাননি অব্যাহতি পাওয়া ইমাম মারুফ বিল্লাহ। তিনি, ‘কলেজ প্রশাসন আমাকে অব্যাহতি দিয়েছে। আমি কলেজ থেকে চলে এসেছি। এখন সেখানে কী ঘটনা ঘটেছে, কারা করেছে- এ বিষয়ে আমি কিছুই জানি না।’

ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঞাঁ বলেন, ‘জাতীয় পতাকার স্ট্যান্ডে জুতা উত্তোলন রাষ্ট্রদ্রোহী কাজের সমান। আমরা দ্রুত সময়ের মধ্যে আইনি ব্যবস্থা গ্রহণ করব।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort