মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন

ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাংক দিচ্ছে যুক্তরাজ্য, একই পথে ফ্রান্স-পোল্যান্ড

  • আপডেট সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩, ৩.৫২ এএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

ইউক্রেনের মাটিতে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভকে অবশেষে অত্যাধুনিক ‘চ্যালেঞ্জার-২’ ট্যাংক পাঠাতে যাচ্ছে যুক্তরাজ্য। সামরিক সহায়তার অংশ হিসেবেই কিয়েভকে ১২টি ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট।

১০ ডাউনিং স্ট্রিট জানিয়েছে, শনিবার (১৪ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে আলাপ হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের। কিয়েভকে চ্যালেঞ্জার-২ ট্যাংকসহ অতিরিক্তি আর্টিলারি সিস্টেম সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। একই সঙ্গে ইউক্রেনের পাশে থাকার রূপরেখাও দিয়েছেন তিনি।

ব্রিটেনের এই ঘোষণার পর টেলিগ্রাম পোস্টে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে ধন্যবাদ জানিয়েছে জেলেনস্কি লিখেছেন, ‘এমন সহায়তায় যুদ্ধে আমাদের অবস্থান জোরালো করবে। পাশাপাশি সহায়তার বিষয়ে অন্য মিত্রদেরও সঠিক বার্তা পৌঁছে দেবে।’

যুক্তরাজ্যের পথে হাটছে ফ্রান্স ও পোল্যান্ডও। রাশিয়ার আগ্রাসনের হাত থেকে নিজেদের রক্ষায় ন্যাটোর এই দুই দেশও ইউক্রেনের সেনাবাহিনীকে শিগগিরিই ট্যাংক সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে রাশিয়ার প্রতিবেশী দেশ ফিনল্যান্ডও জেলেনস্কির সরকারকে সামরিক সহায়তার কথা ভাবছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে আধুনিক অস্ত্র চেয়ে আসছেন জেলেনস্কি। এরই অংশ হিসেবে ধারাবাহিকভাবে এই সহায়তা দিচ্ছে দেশগুলো। যার ফলে ইউক্রেনীয় ভূখণ্ডে বিপর্যয়ের মুখে পড়েছে রুশ বাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort