রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

আড়াইহাজারে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৬ দলিল লিখক বহিষ্কার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১, ৯.৩২ এএম
  • ৩৮৯ বার পড়া হয়েছে

আড়াইহাজারে দূর্নীতির অভিযোগে উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬ জনকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় আড়াইহাজার উপজেলা সাব রেজিস্ট্রার মো: কাউছার খান তাদের হাতে চিঠি তুলে দেন। বহিষ্কৃতরা হলেন, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আমান উল্লাহ আমান, সাধারণ সম্পাদক নুরুল আমিন, দলিল লেখক মো: সাজ্জাদ পারভেজ, মোঃ জাকারিয়া জাকির, মো: কাজল ঢালী ও আশরাফুল কবির মানিক।

জেলা রেজিস্ট্রার অফিস সুত্রে জানা গেছে, ২০১৯ সালে তৎকালীন সাব রেজিস্ট্রার সফিউল বারী কর্মরত থাকা কালিন সময়ে একটি হেবা বেল এওয়াজ দলিল রেজিস্ট্রি হয়। এতে ৬ লাখ টাকা সরকার রাজস্ব হারায়। এই ঘটনায় তখন বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। বিষয়টি দূর্নীতি দমন কমিশনের নজরে আসে। তখন দুর্নীতি দমন কমিশন আইজিআরকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন। আইজিআর একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটি ঘটনার সত্যতা পেয়ে ২৬ সেপেটম্বর নিবন্ধন অধিদপ্তর ঢাকা বিভাগ এর রেজিস্ট্র অফিস সমুহের পরিদর্শক শেখ মো: আনোয়ারুল হক স্বাক্ষরিত একটি চিঠিতে তাদের সাময়িক বহিষ্কার করেন এবং চিঠি প্রাপ্তর ১৫ দিনের মধ্যে জবাব জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

 

আড়াইহাজারের সাব রেজ্রিস্ট্রার মো: কাউছার খান জানান, বুধবার সকাল ১১টায় আমি কর্তৃপক্ষের আদেশ পালন করে অভিযুক্তদের হাতে চিঠি পৌঁেছ দেই। এতে আমার কোন সম্পৃক্ততা নেই। এই ঘটনা আমি যোগদানের অনেক আগে। সরেজমিনে দেখা গেছে, বহিষ্কারের চিঠি হাতে পেয়ে দলিল লিখকরা সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে মিছিল বের করে।
আড়াইহাজার উপজেলা দলিল লিখক ৃসমিতির সভাপতি আমান উল্লাহ আমান তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা এর বিরুদ্ধে আপীল করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort