রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

আড়াইহাজারের ১০ ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী হচ্ছেন যারা

  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ৩.১২ এএম
  • ৫৬১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের জন্য ১০ জন চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে ১০ জন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করে দলটির মনোনয়ন বোর্ড।

 

তারা হলেন- উপজেলার সাতগ্রাম ইউপিতে অদুদ মাহমুদ, দুপ্তারা ইউপিতে নাজমুল হক, ব্রাহ্মন্দী ইউপিতে লাক মিয়া, ফতেপুর ইউপিতে আবু তালিব, মাহমুদপুর ইউপিতে মোহাম্মদ আমান উল্যাহ, হাইজাদী ইউপিতে আলী হোসেন, উচিৎপুরা ইউপিতে মো. ইসমাঈল, খাগকান্দা ইউপিতে আরিফুল ইসলাম, বিশনন্দী ইউপিতে সিরাজুল ইসলাম, কালাপাহাড়িয়া ইউপিতে মোহাম্মদ সাইফুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। নৌকার মনোনয়ন পাওয়া দশজনের মধ্যে আটজনই বর্তমান চেয়ারম্যান। কেবল দুপ্তারা ও উচিৎপুরা এই দুই ইউপিতে নতুন দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। দুপ্তারা ইউপির বর্তমান চেয়ারম্যান শাহিদা মোশারফ এবং উচিৎপুরা ইউপিতে বর্তমান চেয়ারম্যান নাজিম মোল্লা।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে ২৩ ডিসেম্বর ভোট গ্রহনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন।

 

তফসিল অনুযায়ী চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্য প্রার্থীরা ২৫ নভেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৯ নভেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর।

এদিকে আগামী ২৩ ডিসেম্বর হবে ভোট গ্রহনের তারিখ নির্ধারণ হলেও তা পিছিয়ে ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৩ ডিসেম্বর এইচএসসি পরীক্ষায় তারিখ থাকায় নতুন তারিখ অনুযায়ী ২৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়। নির্বাচন কমিশন সচিব হুমায়ুন খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort