সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

আসামী ছাড়াতে পুলিশের উপর হামলা, অভিযুক্ত সাড়ে ৩শ’

  • আপডেট সময় বুধবার, ১৫ জুন, ২০২২, ৪.০৬ এএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) বিকেলে এই মামলাটি দায়ের করা হয়।

 

উক্ত মামলায় এজাহার নামীয় ৪৯ জন এবং অজ্ঞাত আরো ৩০০ বিহারি নারী পুরুষকে আসামি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানায়, সোমবার পুলিশের পুলিশের কর্তব্য কাজে বাধা দান এবং হামলার ঘটনায় আরো একটি মামলা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মামলাটি করা হয়। এতে এজাহার নামীয় এবং অজ্ঞাতসহ মোট আসামি দুশত বিহারি নারি পুরুষ। এখনো পর্যন্ত কোন আসামিকে আটক করা হয় নাই, চেষ্টা চলছে।

এর আগে, গত শুক্রবার ১০ জুন দুপুরে সিদ্ধিরগঞ্জের এক মসজিদে হামলার শিকার হন এসআই সৈয়দ আজিজুল হক। পরে শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মির্জা শহীদুল ইসলাম বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২০-১২৫ জনকে আসামি করে মামলা করেন।

এরই ধারাবাহীকতায়, মামলার আসামীদের ধরতে গিয়ে সোমবার (১৩ জুন) আবারও হামলার শিকার হয় সিদ্ধিরগঞ্জ থানা পুরিশের সদস্যরা। কলোনিতে অভিযান ও গ্রেপ্তারের প্রতিবাদে আদমজী-চাষাড়া সড়ক অবরোধ করে বিহারিরা। রাস্তা থেকে সরে যেতে বললে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল মারতে শুরু করেন। সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি কলোনিতে ভোর ৪টা থেকে সকাল পর্যন্ত এ ঘটনা ঘটে। এসময় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অর্ধ শতাধিক টিয়ারশেল এবং কয়েকশো রাউন্ড রাবার গুলি নিক্ষেপ করে। এ সময় ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort