শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলার “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কার্যকরী পরিষদে মোঃ মামুন হোসেন কে সহসাধারণ সম্পাদক পদে মনোনীত—বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী

আমি প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাসী: এমপি খোকা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৩.৩৮ এএম
  • ২০৮ বার পড়া হয়েছে

তুহিনঃ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন, সোনারগাঁয়ে বিগত দশ বছরে আমি কাউকে মিথ্যা আশ্বাস দেইনি, আমি বাস্তবতায় বিশ্বাস করি, আমি নোয়াগাঁও ইউনিয়নের মান্দারপাড়া ব্রীজ নির্মাণ করেছি, পরমেশ্বরদী থেকে ধন্দিবাজার পর্যন্ত রাস্তা করে দিয়েছি।

তিনি বলেন, এ এলাকায় আরো কিছু কাজের চাহিদা আছে সেগুলো ১/২ মাসের মধ্যে সম্পন্ন করা হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আগামীতে এমপি থাকি আর না থাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতিয়ার হিসেবে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

গতকাল সোমবার বিকেলে বারদী ইউনিয়নের মান্দারপাড়া ব্রীজ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি লিয়াকত হোসেন খোকা।

নারায়ণগঞ্জ জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা এলজিইডি’র প্রকৌশলী আরজুরুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা আহসান উল্লাহ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সামসু, জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দেওয়ানউদ্দিন চুন্নু, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সবুর, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোতালেব ভূইয়া, বারদী ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আমীন হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক জাকির সরকার, বৈদ্যেরবাজার ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মোহাম্মদ আলী মেম্বার, সাকিব হাসান মেম্বার আঃ আউয়াল মেম্বার, আনোয়ার হোসেন মেম্বার, কালাম মেম্বার, বাহাউদ্দীন মেম্বার, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নাছিমা আক্তার পলি, যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না, হনুফা আক্তার মিতু জাতীয় মহিলা পার্টি উপজেলার সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার, রিয়াজ ফকির মেম্বার ও সাকিব মেম্বার প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort