মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী উঠান বৈঠক নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন।

আমরা চাই নারায়ণগঞ্জবাসী সুস্থ থাকুক: ডিসি মোস্তাইন বিল্লাহ

  • আপডেট সময় রবিবার, ৪ জুলাই, ২০২১, ৪.২১ এএম
  • ৬৭৮ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, নারায়ণগঞ্জ একটি অর্থনৈতিক সমৃদ্ধ অঞ্চল। আমাদের জেলায় প্রায় সাড়ে ২২ লাখ শ্রমিক রয়েছে। জীবন ও জীবিকাকে সমুন্নত রেখে আমরা লকডাউন প্রতিপালন করছি। আমাদের নিয়মিত পুলিশবাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা আমাদের সাথে কাজ করছে। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষকে নিবৃত রাখতে। আমরা কোনোভাবেই আমাদের জেলার কোনো মানুষকে মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানার আওতায় আনতে চাই না। যদিও লকডাউনের গত দুইদিনে সরকারি বিধি-নিষেধ অমান্য করে চলাচল করায় প্রায় ১২০টি মামলায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমরা চাই যে জরুরী প্রয়োজন ছাড়া যেন তারা বাসা থেকে বের না হয়। জরুরী হলে যারা বের হবেন তারা যেন বিধি-নিষেধগুলো মেনেই বের হন।
শনিবার (৩ জুলাই) সকালে নগরীর লকডাউনের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
তিনি বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় এবং তৃতীয় ধাপে দেশেরে অন্যান্য জেলার তুলনায় আমাদের অবস্থা একটু হলেও ভালো ছিলো। আমাদের শনাক্তের হার বাড়ছে কিন্তু আমরা যদি পরীক্ষার হার বাড়িয়ে দেই তাহলে আমাদের শনাক্তের হারও কমে যাবে। আমাদের স্বাস্থ্যকর্মীরা, পুলিশ বিভাগ, সেনাবাহিনী এবং বিজিবি যারা রয়েছেন সবাই একটি টিম হয়ে কাজ করছেন। আপনারা দেখেছেন আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইউএনও, এসিল্যান্ডরা এই তিন দিনে বৃষ্টির ভেতরেই কাজ করেছেন। আমরা এটা আরো করতে চাই যাতে করে নারায়ণগঞ্জবাসী সুস্থ থাকে। আমাদের প্রত্যাশা নারায়ণগঞ্জের সাধারণ মানুষ এই কাজে আমাদের সহযোগীতা করবে।
এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort