শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

‘আই লাভ মুহাম্মদ’ স্লোগানে উত্তাল ভারত

  • আপডেট সময় শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১.২৮ এএম
  • ৮১ বার পড়া হয়েছে

ভারতের উত্তরপ্রদেশের বেয়ারেলিতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ইসলামিয়া ময়দানে ব্যাপক ভিড় জমে যায়। স্থানীয় আলেম ও ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের প্রধান মাওলানা তৌকীর রাজার আহ্বানে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি মূলত ‘আই লাভ মুহাম্মদ’ প্রচারণার সমর্থনে আয়োজন করা হয়।

কানপুরে এই প্রতিবাদ শুরু হয় গত ৪ সেপ্টেম্বর থেকে, যখন ঈদ-ই-মিলাদুন্নবী শোভাযাত্রায় একটি তাঁবুর ওপর ‘আই লাভ মুহাম্মদ’ পোস্টার টাঙানো হয়। পুলিশ সেটি সরিয়ে ফেলে, এরপর কানপুর পুলিশ ৯ জনের নাম উল্লেখ করে এবং ১৫ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে এফআইআর দায়ের করে। এ ঘটনার জেরে গোটা ভারতেই প্রতিবাদ শুরু হয়।

শুক্রবার জুমার নামাজের পর পুলিশি উপস্থিতির মাঝেই ভিড় ক্রমশ বাড়তে থাকে। পুলিশের অভিযোগ, কিছু লোক উসকানিমূলক স্লোগান দেয় এবং পরে পাথর ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনাস্থলজুড়ে জুতা, স্যান্ডেল ও ইটপাটকেল ছড়িয়ে থাকে। এ ঘটনায় সেখান থেকে অন্তত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

সংঘর্ষে ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান বেয়ারেলির আইজি অজয় সাহনি।

তার ভাষায়, ‘পুলিশ ফ্ল্যাগ মার্চ করছিল এবং সবাইকে নামাজ শেষে বাড়ি ফেরার অনুরোধ করেছিল। কিন্তু পরে ভিড় থেকে গুলি চালানো হয় ও পাথর নিক্ষেপ করা হয়। কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র বলে মনে হচ্ছে’।

এদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব পুলিশের লাঠিচার্জকে সরকারের ব্যর্থতা আখ্যা দিয়ে বলেন, ‘সরকার পরিচালিত হয় সম্প্রীতি আর সদিচ্ছার মাধ্যমে, লাঠিচার্জ দিয়ে নয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি’।

মৌ ও বাঘপতে উত্তেজনা

এদিকে বেয়ারেলি থেকে প্রায় ৬০০ কিমি দূরে মৌ নামক স্থানে একইভাবে নামাজের পর মানুষ বিক্ষোভে নামে। সেখানেও পুলিশের বাধা পেয়ে ভিড় থেকে পাথর ছোড়া হলে, লাঠিচার্জ চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort