সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আইসক্রিমের লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে হত্যা করে লাশ ফেলা হয় ডোবায়

  • আপডেট সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ২.২৭ পিএম
  • ১০৭ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের তিন দিন পর একটি পুকুর থেকে শিশুশ্রেণিতে পড়ুয়া ফাতেমা আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে দেয় বাড়ির পাশের পুকুরে।

এ ঘটনায় গ্রেফতার সাব্বিরের স্বীকারোক্তিতে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে সিরাজদিখান থানা পুলিশ রশুনিয়া ইউনিয়নের রশুনিয়া গ্রামের ব্যাঙ্গ দিঘী পুকুরের কচুরিপানার নিচ থেকে ফাতেমা আক্তারের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় সংবাদ পেয়ে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে অভিযুক্ত সাব্বিরের বাড়িতে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

শিশু ফাতেমা উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়া গ্রামের কুয়েতপ্রবাসী শহিদুল ইসলামের মেয়ে এবং রশুনিয়া মাহমুদিয়া নুরানীয়া মাদরাসার প্রথম শ্রেণীর ছাত্রী।

এর আগে, গত মঙ্গলবার উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়া গ্রামের বাড়ির পাশে ওয়াজ মাহফিলে এসে ফাতেমা আক্তার নামে ওই ছয় বছরের শিশু নিখোঁজ হয়।

মঙ্গলবার রাতে রশুনিয়া গ্রামের পূর্বপাড়ায় ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আইসক্রিম বিক্রি করার জন্য বসে ওই ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের নাহিদ খানের ছেলে সাব্বির খান (২৫)। তাকে শিশু ফাতেমাকে ফ্রিতে আইসক্রিম খাওয়াতে দেখে এলাকাবাসী।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বুধবার দুপুরে সন্দেহজনকভাবে আইসক্রিম বিক্রেতা সাব্বির খানকে আটক করে সিরাজদিখান থানায় সোপর্দ করে। এ ঘটনায় বুধবার ফাতেমার মা বিলকিস বেগম বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা করেন। মামলায় সাব্বিরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়ে হত্যার কথা স্বীকার করে সে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‘শিশু ফাতেমাকে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয় পাশের একটি ডোবায়। অভিযুক্ত সাব্বিরের তথ্যমতে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তাজপুর গ্রামের ব্যাঙ্গ দিঘী পুকুর থেকে ফাতেমার লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, মঙ্গলবার রাতেই ফাতেমাকে হত্যা করে সাব্বির। নিহত শিশুর মা বিলকিস বেগম বুধবার বাদী হয়ে আইসক্রিম বিক্রেতা সাব্বিরকে আসামি করে মামলা করেন। সাব্বিরকে গ্রেফতার করে রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে শিশুকে ধর্ষণচেষ্টা শেষে হত্যার দায় স্বীকার করে রোমহর্ষক ঘটনার বর্ণনা দেয় সাব্বির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort