মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি ভাগ-বাটোয়ারা নিয়ে বক্তব্য, আড়াইহাজারে যুবদল নেতাকে শোকজ দেওভোগে মাদকবিরোধী মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম বধির হলেই বুদ্ধিপ্রতিবন্ধী হয়না,তারা অনেক দূর কাজ করতে পারে: মাজহারুল ইসলাম জোসেফ মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ এলাকাবাসীর ক্ষোভ সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় ভাঙ্গায় প্রবাসীর স্ত্রী-শিশুকে হত্যার হুমকি গভীর রাতে ঘরে হামলার অভিযোগ, থানায় জিডি

অবরোধের দ্বিতীয় দিনেও নারায়ণগঞ্জ দিয়ে চলেনি দুরপাল্লার বাস

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৩.৫৭ এএম
  • ২৬১ বার পড়া হয়েছে

বিএনপি-জামায়াতের তিনদিনের ডাকা অবরোধের দ্বিতীয় দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যস্ততম শিমরাইল মোড় ও সাইনবোর্ড পয়েন্ট দিয়ে দূরপাল্লার কোন বাস চলাচল করেনি। বাসের টিকিট কাউন্টারগুলোও বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন গ্রামের বাড়ি মুখী যাত্রীসাধারণ। অন্যদিকে কাউন্টার বন্ধ থাকায় টিকেট বিক্রেতাদের আয় বন্ধ রয়েছে। এতে আর্থিক সংকটে পড়েছে।

বুধবার (১ নভেম্বর) সকাল ও বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ও সাইনবোর্ড এলাকায় সরেজমিনে এ চিত্র দেখা যায়।

 

সাইনবোর্ড ও শিমরাইল মোড়ের বাস কাউন্টারের একাধিক টিকিট বিক্রেতা জানান, হরতালের দিন ২৯ অক্টোবর বাস বন্ধ ছিল। মাঝে একদিন ৩০ অক্টোবর কিছু বাস চলাচল করলেও ৩১ অক্টোবর থেকে কোন বাস চলছে না। বাস না আসায় আমরা টিকেট কাউন্টারগুলো বন্ধ করে রেখেছি। এছাড়া নারায়ণগঞ্জ শহর ও আর্মি মার্কেটে দুরপাল্লার সবগুলো বাসের কাউন্টারও বন্ধ দেখা গেছে। ফলে নারায়ণগঞ্জ থেকেও দুরপাল্রার কোন বাস চলেনি এবং নারায়ণগঞ্জে আসেনি।

এদিকে দুরপাল্লার বাস বন্ধ থাকলেও কিছু কিছু গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। কিন্তু যাত্রী কম।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা জানান, মহাসড়কে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি ডিবি পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীও মোতায়েন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort