শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নারায়ণগঞ্জের বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি, কমেছে মুরগি-ইলিশের দাম চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

অপরিকল্পিত নগরায়ণ ও আইন না মানাই বড় সমস্যা: এমপি কালাম

  • আপডেট সময় রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১.১৬ পিএম
  • ৩৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জকে ‘সমস্যার শহর’ হিসেবে উপস্থাপন না করে এর অর্জন ও সম্ভাবনাগুলো সামনে আনার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় শহরের চাষাঢ়ায় বিকেএমইএ ভবনের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “নারায়ণগঞ্জকে ঘিরে শুধু অভিযোগ তুলে ধরলে চলবে না। এই জেলার অনেক অর্জন রয়েছে, যা দেশের অন্যান্য অনেক জেলায় নেই। দেশের অর্থনৈতিক ভিত্তি গঠনে নারায়ণগঞ্জের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভায় বক্তব্যে তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও আইনশৃঙ্খলা খাতে উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

যানজট, জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যার প্রসঙ্গে এমপি আবুল কালাম বলেন, অপরিকল্পিত নগরায়ন ও আইন না মানার সংস্কৃতির কারণে এসব সমস্যা তৈরি হয়েছে। এসব সমস্যা সমাধানে প্রশাসনের পাশাপাশি জনগণের সম্পৃক্ততা জরুরি।

তিনি আরও বলেন, “শুধু সরকারের ওপর নির্ভর করলে হবে না। সমাজের সব শ্রেণির মানুষকে সম্পৃক্ত করে সমন্বিত উদ্যোগ নিতে হবে। তবেই টেকসই সমাধান সম্ভব।”

কিশোর গ্যাং ও মাদক সমস্যার বিষয়ে তিনি বলেন, এসব সমস্যা মোকাবেলায় সামাজিক সচেতনতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলা জরুরি।

সভায় নারায়ণগঞ্জের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত অংশগ্রহণকারীরা নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।

নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস এসোসিয়েশন ও বিকেএমইএʼর সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈন আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort