বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

হাঁচি-কাঁশিতে আমরা ভয় পাই না : মামুন মাহমুদ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৩.২৮ এএম
  • ২১৭ বার পড়া হয়েছে

হাঁচি-কাঁশি দিলেই নাকি নারায়ণগঞ্জ বিএনপি খালি হয়ে যাবে, ক্ষমতাসীন দলের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের এমন মন্তব্যের জবাবে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, হাঁচি-কাঁশিতে আমরা ভয় পাই না। আমরা বুলেট, রাবার বুলেট, কাদানে গ্যাস, টিয়ারশেল ও লাঠি চার্জকেই ভয় পাইনা।

গত বছর পহেলা সেপ্টেম্বর আমাদের চোখের সামনেই শাওন প্রধান মৃত্যুবরণ করল। নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরাইতো ওই বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। আড়াই ঘন্টা যুদ্ধ করে এ অন্যায়ের প্রতিবাদ আমরাই করেছি।

 

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকাস্থ গ্রীন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আমাদের বিরুদ্ধে মামলা দিলে হয়তো সাময়িক সময়ের জন্য কারাগারে যাই, নতুবা এ বাড়ি থেকে ও বাড়িতে যাই কিন্তু আমরা পালিয়ে বিদেশে চলে যাই না। আন্দোলন সংগ্রাম নারায়ণগঞ্জেও করি, যদি পালিয়ে যাই ঢাকায় গিয়েও আন্দোলন-সংগ্রাম করি।

 

পালিয়ে যাওয়ার রেকর্ড বিএনপিতে নাই। যারা পালিয়ে যান তারাই কিন্তু লম্বা লম্বা কথা বলেন। আবারও বুঝি পালিয়ে যাওয়ার সময় হয়েছে। ভালই ভালই আমাদের নেত্রীকে মুক্তি দিন এবং বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করুন।

 

রাতের পার্লামেন্ট ভেঙ্গে দিন, নির্বাচন কালীন সরকার ব্যবস্থা গঠন করেন। এত উন্নয়ন করেছেন, ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন। আপনারা ১০টি আসনও পাবেন না।

সিদ্ধিরঞ্জের ৬নং ওর্য়াড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমটির সাবেক সদস্য সচিব শাহালম হিরা, ৪ নং ওর্য়াড বিএনপির সভাপতি টিএইচ তোফা, ১নং ওর্য়াডবিএনপির সভাপতি গাজী মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন নুরু, ২নং ওর্য়াড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, ১০নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লেকু, ৫নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, ৬নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, ৭নং ওর্য়াড বিএনপির সভাপতি মোশারফ হোসেন, ৮নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন, ৯নং ওর্য়াড বিএনপির সভাপতি বাবুল প্রধান, সাধারণ সম্পাধক রাকিবুল দেওয়ান, ৯নং ওর্য়াড বিএনপি নেতা হারুন মাস্টার, গুলজার হোসেন, শাহা আলম মাষ্টার, সিদ্ধিরগঞ্জ থানা তাতীদলের সভাপতি তজুল ইসলাম, জাকির হোসেন, খলিল হোসেন, আসলাম বিহারী, রহমত উল্লাহ ও আলান হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ৭নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort