মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৮২ নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযানে সাখাওয়াত এর ওপর হামলার চেষ্টা ফারজানার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা আইভী এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ: গোলাম মাওলা রনি “জান্নাতের পাখিদের কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি”—প্রধান অতিথি এম এইচ তালুকদার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী যুদ্ধবিরতির পর গাজায় ১,৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত : অ্যামনেস্টি সফল উদ্যোক্তা সামান্থা জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

সোনারগাঁয়ে লেডি সন্ত্রাসীর হামলায় দোকানী রিমা জখম

  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০২৩, ৪.২১ এএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

দোকান বাকি টাকা চাওয়ার জের ধরে মহিলা দোকানী রিমা বেগম (২৬)কে ধারালো অস্ত্র দিয়ে কপিয়ে হত্যার ব্যার্থ চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে লেডি সন্ত্রাসী ও দেনাদার মরিয়ম বেগম ও তার সন্ত্রাসী বাহিনী বিরুদ্ধে।

ওই সময় হামলাকারিরা মহিলা দোকানীকে শ্লীতাহানী করে ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। স্থানীয় এলাকাবাসী জখম অবস্থায় মহিলা দোকানীকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।

 

গত বুধবার (৩ মে) বেলা ১২টায় সোনারগাঁ থানার গোবিন্দপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত দোকানী রিমা বেগম বাদী হয়ে ঘটনার ওই দিন বিকেলে লেডি সন্ত্রাসী মরিয়ম বেগমকে আসামী করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, সোনারগাঁ থানার বানিয়াচং এলাকার কাউছার মিয়ার স্ত্রী রিমা বেগম জিবীকার তাগিদে বাড়ি সামনে একটি মুদি দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে।

এ সুবাদে একই থানার গোবিন্দপুর এলাকার শওকত মিয়া স্ত্রী লেডি সন্ত্রাসী মরিয়ম বেগম উল্লেখিত দোকানে বাকিতে সদাই খেয়ে টাকা না দিয়ে বিভিন্ন ভাবে তালবাহানা করে আসছে। এর ধারাবাহিকতায় গত বুধবার দুপুরে দোকানী রিমা বেগম দেনাদার মরিয়ম বেগমের নিকট দোকান বাকি পাওনা টাকা চায়।

 

এ ঘটনায় দেনাদার মরিয়ম বেগমসহ অজ্ঞাত নামা ২/৩ জন ক্ষিপ্ত হয়ে মাছ কাটা বটি দিয়ে হত্যার উদ্দেশ্যে মহিলা দোকানী কুপিয়ে জখম করে ১টি ৮ আনা ওজনের চেইন ছিনিয়ে পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort