রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে ৯ লাখ ৬০ হাজার টাকার ৯৬০ ক্যান বিয়ার উদ্ধার, গ্রেপ্তার ২

  • আপডেট সময় শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৩.৫৬ এএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ৯৬০ ক্যান বিয়ারসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলো শিমরাইল মধ্যপাড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে মো. রবিন হোসাইন (২৮) ও একই এলাকার মো. নুরুন্নবীর ছেলে আরমান খান (২৫)।

 

এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেল (২৮) ও মিজান (২৭) নামে দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। উদ্ধারকৃত বিয়ারের মুল্য নয় লাখ ষাট হাজার টাকা। বৃহস্পতিবার (৬ এপ্রিল) ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) তাপস কান্তি রায় বাদি হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এরআগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ওসি “গ” জোন ইন্সপেক্টর নজরুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মোশতাক আহমেদ, এসআই তাপস কান্তি রায়, এসআই সেলিম মাহবুব, এএসআই রিপন বিশ্বাস ও সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে মাদক ব্যবসায়ী রবিনের বাসায় অভিযান চালায়। এ সময় ওই বিয়ার উদ্ধারসহ মো. রবিন হোসাইন ও আরমান খানকে গ্রেপ্তার করে।

স্থানীয়রা জানান, শিমরাইল মধ্যপাড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে মো. রবিন হোসাইন ও অভি মাদক ব্যবসা চাঁদাবাজি সহ নানা অপরাধ কর্মকান্ড করে আসছে। তাদের রয়েছে একটি বিশাল সিন্ডিকেট। শিমরাইল এলাকার এক প্রভাবশালী পরিবহন শ্রমিক নেতার শেল্টারে চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ এসব অপরাধ কর্মকান্ড করে আসছে।

 

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ওসি “গ” জোন ইন্সপেক্টর নজরুল ইসলাম মাদক উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort