বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন

‘সবাই শান্তিপূর্ণভাবে টিকা গ্রহণ করছে’ গণটিকা কর্মসূচিতে ডিসি

  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১, ৫.৩৯ এএম
  • ৩৯৮ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, ‘নারায়ণগঞ্জে সবাই শান্তিপূর্ণভাবে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছে। আমাদের প্রত্যাশা আগামী তিনদিনের মধ্যে সিটি কর্পোরেশন এলাকা এবং নারায়ণগঞ্জের সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভাতে পৌনে এক লক্ষ মানুষকে টিকা দিয়ে গণটিকা কর্মসূচিটি সুন্দরভাবে সম্পন্ন করবো।’
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী টিকা দান কেন্দ্র পরিদর্শন কালে তিনি একথা বলেন।
ডিসি আরো বলেন, ‘আমরা গত মাসের ৭ তারিখে ৭১টি কেন্দ্রে প্রায় পৌনে ১ লাখ মানুষকে টিকা দিয়েছিলাম। এরমধ্যে ৩৯টি ইউনিয়ন পরিষদ, পাঁচটি পৌরসভা ও সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ড অন্তর্ভুক্ত ছিল। নারায়ণগঞ্জ সদর উপজেলার হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে গত মাসের এই দিনে ৬০০ জনকে টিকা দেয়া হয়েছিল। এখন সাড়ে ১০টা বাজে এসপি, ইউএনওসহ আমরা দেখেছি প্রায় ৩০০ লোক দ্বিতীয় ডোজ গ্রহন করেছেন। আমাদের প্রত্যাশা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে নারায়ণগঞ্জে সকল লোককেই টিকাদান কর্মসূচির মাধ্যমে টিকা দেয়ার ব্যবস্থা করবো।’
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ জায়েদুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort