মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ পুলিশকে দ্বন্দ্বে নয়, অপরাধ দমনে মনোযোগী হতে হবে: ডিসি মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মালির অংক বাজারে আগুন, আগুনের হাত থেকে রক্ষা হাসপাতাল-ব্যাংকসহ বহু দোকান। সোনারগাঁও সাহিত্য কুটির অভিষেক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

  • আপডেট সময় শনিবার, ২ অক্টোবর, ২০২১, ৫.৪৯ এএম
  • ৬৪৮ বার পড়া হয়েছে

সেন্ট্রাল ডিফেন্ডার তপু বর্মণ। রক্ষণ সামলানোর পাশাপাশি তপু গোল করতেও সক্ষম। আজ তপুর পেনাল্টি থেকে করা গোলেই বাংলাদেশ সাফে শুভ যাত্রা করেছে। তপুর একমাত্র গোলে বাংলাদেশ ১-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে। অস্কার ব্রুজনের জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হলো জয় দিয়েই।

৫৭ মিনিটে বাংলাদেশ পেনাল্টি পায়। সেই পেনাল্টি থেকে গোল করেন তপু বর্মণ। ক্লাব ও জাতীয় দল উভয় ক্ষেত্রে পেনাল্টিতে গোলে সিদ্ধহস্ত তপু। আজও পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি তিনি। গোলটি করেই অন্যরকম এক হ্যাটট্রিক করে বসেন বাংলাদেশি এই ডিফেন্ডার।

মধ্যমাঠ থেকে বক্সের উদ্দেশে বাড়ানো হয়েছিল বল। কিন্তু তা লঙ্কান ডিফেন্ডার ডাকসনের হাতে লাগে। বাংলাদেশের ফুটবলারদের আবেদনের আগেই সিরিয়ান রেফারি ফেয়ার্স টাওয়েল পেনাল্টির বাশি বাজান। লঙ্কান ফুটবলাররা রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। এতে আরো বিপদ ডেকে আনেন তারা। হ্যান্ডবল করা ডাকসনকে আরেকটি হলুদ কার্ড দেখান রেফারি। দুই হলুদ কার্ডে ডাকসনকে মাঠ ছাড়তে হয়। লঙ্কান দল দশ জনে পরিণত হওয়ার সাথে সাথে বাংলাদেশ পেনাল্টিতে গোল করে।

দশ জনের বিপক্ষে বাংলাদেশ যতটুকু প্রাধান্য বিস্তার করে খেলার কথা ছিল ততটা পারেনি। ম্যাচের শেষ মুহুর্তে বিপলু আহমেদ, রাকিব হোসেন অনেকটা নিশ্চিত গোলের সুযোগ মিস করেন। ম্যাচের শেষ দিকে একদম বক্সের উপর ফ্রি কিক পায় বাংলাদেশ। অধিনায়ক জামালের নেয়া শট লঙ্কানদের তৈরি করা দেয়ালে প্রতিহত হয়।

বাংলাদেশ কোচ অস্কার ব্রুজন দ্বিতীয়ার্ধের শুরুতে সাদ উদ্দিনকে নামান জুয়েল রানার পরিবর্তে। সাদ নামার পর বাংলাদেশের আক্রমণে গতি কিছুটা বাড়ে। এরপর ইব্রাহিমের জায়গায় সুফিল ও সুমন রেজার জায়গায় মতিন মিয়াকে নামান অস্কার। পরিবর্তনগুলো বাংলাদেশের আক্রমণের ধার বাড়ালেও স্কোর বৃদ্ধিতে সহায়তা করতে পারেনি।

‘বাংলাদেশ,বাংলাদেশ’ শব্দে আগে থেকেই মুখরিত ছিল মালে জাতীয় স্টেডিয়াম। তপুর গোলের পর মালে স্টেডিয়াম গর্জে উঠে আরো। ভুভুজেলার শব্দে তখন কান পাতা দায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort