রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা বিএনপি কমিটি গঠন নিয়ে ধোয়াসা, নেতাকর্মীরা কমিটির অপেক্ষায় পানিরকল এলাকায় চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ, কথিত সাংবাদিক ও পুলিশের সোর্স আমজাদ হোসেন মোল্লার গ্রেপ্তার দাবি এলাকাবাসীর বিএসএফের হাতে আটক ২ পুলিশকে ফেরত আনল বিজিবি নগরীতে পিস্তল-হেরোইনসহ গ্রেপ্তার ২, মোটরসাইকেল জব্দ প্রতিযোগিতায় টিকে থাকতে বাস্তবমুখী শিক্ষার বিকল্প নেই: এমপি কালাম আড়াইহাজারে ভাড়া ঘরে যুবকের বস্তাবন্দি লাশ, স্ত্রী আটক কাঁচপুরে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ চারজনের কেউই বাঁচলেন না ইজিবাইক বড় অটো চালকদের মিশনপাড়া কালিবাজার প্রবেশ করার দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান বন্দরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত কয়েকজন হিন্দু সম্প্রদায়ের প্রতি অবিচার হলে বিএনপি ও সরকার ব্যবস্থা নেবে: সাখাওয়াত

রূপগঞ্জে বেওয়ারিশ লাশ দাফন করল শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৬.৫০ এএম
  • ৫৯৫ বার পড়া হয়েছে

রূপগঞ্জে উদ্বোধনের ১৫ দিন পর বেওয়ারিশ লাশ দাফন করলেন শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন। গত ১১ সেপ্টেম্বর শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের বেওয়ারিশ লাশ দাফন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এর ১৫ দিন পর ২৬ সেপ্টেম্বর রবিবার উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পাগলার মোড় এলাকার ভূলতা ফ্লাইওভারের নিচে এক অজ্ঞাত ব্যক্তির (৬৫) লাশ উদ্ধারের পর দাফন করেছেন শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন। ওই দিনই দুপুর আড়াইটার দিকে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যবসায়ীরা ভূলতা ফাঁড়ির পুলিশকে খবর দেয়।

পরে ভূলতা ফাঁড়ির পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে আইনি প্রক্রিয়াদিন শেষে স্থানীয় মেম্বার ইসরাফিল হোসেনকে লাশটি পুলিশ বুঝিয়ে দেয়। পরে মেম্বার লাশ শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের হাতে তুলে দেয়। বেওয়ারিশ লাশ হিসেবে রাত ৮টার দিকে গোলাকান্দাইল কবরস্থানে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক বিপ্লব হাসান, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের মেম্বার ও প্যানের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সচিব চাঁন মীর, সাংবাদিক নিজাম উদ্দীন,মন্সি, নাসির উদ্দীন, নুর আলম,বাচ্চুসহ আরো অনেকে।

শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক বিপ্লব হাসান জানান, রবিবার দুপুরে গোলাকান্দাইল পাগলার মোড় এলাকার ভূলতা ফ্লাইওভারের নিচে এক অজ্ঞাত ব্যক্তির (৬৫) লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে খবর দেয়।

পরে লাশটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া দিন শেষে লাশটি কবরস্থানে দাফন করতে ভূলতা ফাঁড়ির পুলিশসহ স্থানীয় মেম্বার ও প্যানের চেয়ারম্যান ইসরাফিল হোসেন শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনকে বুঝিয়ে দেয়। পরে শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন লাশটি গোলাকান্দাইল কবরস্থানে দাফন করেন।

এ বিষয়ে ভূলতা ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, নিহত লোকটি মানসিক প্রতিবন্দি বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। তার পরিচয়ও কেউ জানেনা। লোকটিকে বেওয়ারিশ লাশ হিসেবে শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন দাফন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort