বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

মতলব দক্ষিণ উপজেলায় নৌকা বেচা কেনার হিড়িক পড়েছে

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ১১.১৮ পিএম
  • ২৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বর্ষার পানি বাড়ার সাথে সাথে ডিঙি নৌকা তৈরি ও বেচাকেনার হিড়িক পড়েছে। কোথাও কোথাও নৌকাই যেন তাদের একমাত্র ভরসা। কারিগররা ছোট-বড় কুশা ও ডিঙি নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। দিন-রাত নৌকা তৈরি করেও চাহিদা মেটাতে পারছে না তারা। তাছাড়া যাদের গত বছরের নৌকা আছে সেটাকেও তারা মেরামত করে নিচ্ছেন চলাচলের উপযোগী করে।
সরেজমিনে দেখা যায়, মতলব দক্ষিনের মুন্সিরহাট, বড়দিয়া বাজার, কাজলী সিনেমা হল সংলগ্ন চৌরাস্তার মোড়, পানির ট্যাংকি, খাদেরগাঁও বৌ বাজার, নাগদা নতুন বাজার, নারায়ণপুর পৌর বাজার সহ উপজেলার বিভিন্ন স্থানে নৌকা তৈরী ও বিক্রি হচ্ছে। বর্ষাকালে নিম্নাঞ্চল ও বন্যাকবলিত এলাকাগুলোতে পানি বেড়ে গেলে গৃহস্থালির কাজে, খেয়া পারাপারে ছোট নৌকা, কোশা, ডিঙ্গি নৌকা, জেলেদের মাছ ধরার নৌকার চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। বর্ষার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কদরও বাড়ছে নৌকা ও নৌকা তৈরির কারিগরদের। বিগত দুই বছর বৈশ্বিক মহামারি করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন নৌকার কারিগররা। এ বছর ক্ষতি পুষিয়ে নিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তারা।নাগদা বাজারে গুরু ভান্ডার দোকানের নৌকা কারিগর ইন্দ্রজিদ সূত্রধর জানান, তাদের তৈরি বড় সাইজের নৌকা ৭ থেকে ৮ হাজার টাকা, মাঝারি সাইজের ৫ থেকে ৬ হাজার টাকা এবং ছোট সাইজের ৪ থেকে ৫ হাজার টাকায় বিক্রি করা হয় এসব নৌকা।

কারিগর মাদব সূত্রধর, বিমল সূত্রধর, শাহবুদ্দিন ব্যাপারী, নাজির ও তাজুল ইসলাম জানান, পূর্বপুরুষ থেকে নৌকা তৈরি করে আসছি। তাই আমরাও নৌকা বানিয়ে জীবিকা অর্জন করি। নৌকা বিক্রির টাকা দিয়েই সংসার চলে। গত দুই বছর আমাদের ব্যবসার অবস্থার খুব খারাপ ছিল। এ বছর নৌকার বেশ চাহিদা রয়েছে, অর্ডার পাচ্ছি অনেক। তাই দিনরাত কাজ করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort