সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যৌতুক মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেপ্তার করছে না পুলিশ, অভিযোগ ভুক্তভোগী পরিবারের জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্যারাগুয়ের জালে ৪ গোল, বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র এক মঞ্চে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও গণসংহতি আন্দোলন বন্দরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহানবী কেন ‘মাদায়েনে সালেহ’ দেখতে নিষেধ করেছেন? বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা অনুষ্ঠিত রেকর্ড ব্যয়: পারমাণবিক অস্ত্র তৈরিতে বিশ্বজুড়ে খরচ ১১৯ বিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে মোঃ মামুন হোসেনের প্রথম প্রবন্ধগ্রন্থ “জীবনের বর্ণিল ক্যানভাস”

ভুলে ভরা পাঠ্যপুস্তক বাতিল করে নতুন বই সরবরাহের দাবিতে না.গঞ্জে মানববন্ধন

  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩, ৩.১৮ এএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

ভুল ও নিম্ন মানের পাঠ্যপুস্তক বাতিল করে নতুন বই সরবরাহ, খাতা,কলমসহ সকল শিক্ষা উপকরণের দাম কমানোর দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা।

রোববার (৯ জানুয়ারি) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করে। সেখান থেকে শিক্ষাক্রম ২০২০ বাতিল করে ছাত্রদের জন্য সার্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার, গণতান্ত্রিক, একমুখী, সমন্বিত শিক্ষানীতি চালু করার দাবি করেন।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুন্নী সরদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রাতুল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।

বক্তারা বলেন, পহেলা জানুয়ারি বই উৎসব হিসেবে চলে আসছে প্রত্যেক বছর। অথচ সেই বই উৎসবে সকল ছাত্রদের হাতে বই পৌঁছায়নি। প্রাথমিক স্তরে প্রায় ২৭ শতাংশ ও মাধ্যমিক স্তরে ১৯ শতাংশ কোমলমতি ছাত্র ছাত্রীকে আজ বিষন্ন মনে বাসায় ফিরতে হয়েছে। ইউনেস্কো গ্লোবাল এডুকেশন মনিটরিং এক জরিপে উঠে এসেছে বাংলাদেশে শিক্ষার ব্যয় ভার অভিভাবকের উপর ৭১% আর মাত্র ২৯% সরকার বহন করছে। ধীরে ধীরে শিক্ষা ব্যবস্থাকে বানিজ্যের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে। বর্তমান স্বৈরাচারী সরকার এত ঢাকঢোল পিটিয়ে শিক্ষার উন্নয়নের যেসব ফিরিস্তি দিচ্ছে তা শুভঙ্করের ফাঁকি ছাড়া আর কিছু না।

বক্তারা শিক্ষা বানিজ্য বন্ধের দাবিতে শিক্ষায় জাতীয় বাজেটের ৬ শতাংশ বরাদ্দ ও শিক্ষাক্রম ২০২০ বাতিল এবং ভুলে ভরা পাঠ্যপুস্তক বাতিল করে নতুন বছরে মানসম্মত বই সরবরাহের দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort