বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত কয়েকজন হিন্দু সম্প্রদায়ের প্রতি অবিচার হলে বিএনপি ও সরকার ব্যবস্থা নেবে: সাখাওয়াত পুরান ঢাকা পুনরুজ্জীবনে ১৩৭ কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে রাজউক দেখার কেউ নেই, গ্রাহক হয়রানি ও ঘুষ, দুর্নীতিরআখড়া সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি রাজনৈতিক প্রতিহিংসা: দেশত্যাগের পরও রেহাই মেলেনি আওয়ামী স্বাধীন লীগ নেতা এম এ শরীফের পরিবারের, দুই দফা হামলা ও প্রাণনাশের হুমকি ফরিদপুর ভাংগা উপজেলায় মানুষের কল্যাণে পরিচিত দুই মুখ মোহাম্মদ আইয়ুব আলী মোল্লা ও মোঃ হাফিজুল ইসলাম তালুকদার নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সরকার সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম : নারায়ণগঞ্জে রাশেদ খান দারুসুন্নাত মহিলা মাদ্রাসা ও ইসলামী কিন্ডার গার্টেনের ২২ বছর পূর্তিতে পুরস্কার বিতরণ ও দোয়া সোনারগাঁয়ে শামিম নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে প্রবাস ফেরত তরুনীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ

বন্দরে ১৫ ইটভাটাকে ৫৪ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো ৩টি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪, ৩.০৩ এএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে ১৮ ইটভাটার মধ্যে পরিবেশ দুষনকারী ১৫ টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৫৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

এ সময় রুপা, আনন্দ ও এবিসি নামের তিনটি ইটভাটা মালিকগন বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমান আদালত রুপা, আনন্দ ও এবিসি ব্রিকস ফিল্ডে ৬ লাখ টাকা করে ১৮ লাখ টাকা জরিমানা করে বেকু দিয়ে গুড়িয়ে বন্ধ করে দেয়া হয় ।

বুধবার (৩১ জানুয়ারি) ইটভাটা সদর দপ্তরের মনিটরিং এন্ড ফোর্সম্যান উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহম্মেদের নেতৃত্বে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন কেওঢালা ও বাগদোবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচলনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোজাহিদুুল ইসলাম, বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ হোসাইন প্রমুখ।

এদিকে, বন্দর উপজেলা ইটভাটা সমিতির সভাপতি মমিন খান জানান, জেলা প্রশাসকের অনুমতি থাকা সত্বেও পরিবেশ অধিদপ্তর ১৫টি ইটভাটায় জরিমানা আদায় করেছেন। ১৮ ইটভাটায় প্রায় ৯ হাজার শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। হঠাৎ ইটভাটা বন্ধ হলে বেকার হয়ে পড়বে ৯ হাজার শ্রমিক।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহম্মেদ জানান, পরিবেশ মন্ত্রণালয়ের ১০০ দিনের কর্মসুচী হিসাবে দ্বিতীয় দিনের কর্মসূচীতে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের কেওঢালা এলাকায় অভিযান পরিচলনা করা হয়।

১৮ টি ইটভাটার মধ্যে ১৫ টি ইটভাটায় মোট ৫৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। তিনটি ইটভাটা গুড়িয়ে দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। ধারাবাহিক ভাবে এ অভিযান অব্যহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort