শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত কয়েকজন হিন্দু সম্প্রদায়ের প্রতি অবিচার হলে বিএনপি ও সরকার ব্যবস্থা নেবে: সাখাওয়াত পুরান ঢাকা পুনরুজ্জীবনে ১৩৭ কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে রাজউক দেখার কেউ নেই, গ্রাহক হয়রানি ও ঘুষ, দুর্নীতিরআখড়া সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি রাজনৈতিক প্রতিহিংসা: দেশত্যাগের পরও রেহাই মেলেনি আওয়ামী স্বাধীন লীগ নেতা এম এ শরীফের পরিবারের, দুই দফা হামলা ও প্রাণনাশের হুমকি ফরিদপুর ভাংগা উপজেলায় মানুষের কল্যাণে পরিচিত দুই মুখ মোহাম্মদ আইয়ুব আলী মোল্লা ও মোঃ হাফিজুল ইসলাম তালুকদার নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সরকার সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম : নারায়ণগঞ্জে রাশেদ খান দারুসুন্নাত মহিলা মাদ্রাসা ও ইসলামী কিন্ডার গার্টেনের ২২ বছর পূর্তিতে পুরস্কার বিতরণ ও দোয়া সোনারগাঁয়ে শামিম নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে প্রবাস ফেরত তরুনীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ

ফতুল্লার আবজাল হত্যাকাণ্ডের মূলহোতা মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৪.১২ এএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লার ‘আবজাল প্রধান’ হত্যাকাণ্ডের মূলহোতা রাজু প্রধানকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

 

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার আমতলি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। রাজু প্রধান (৩৫) ফতুল্লার পশ্চিম দেওভোগের বাংলা বাজার প্রধান বাড়ির রিয়াজ প্রধানের ছেলে।

 

র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত কওে জানান, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেপ্তার আসামিকে ফতুল্লা থানার মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

জানাগেছে, ভিকটিম আবজাল প্রধান ছিলেন একজন সিমেন্ট ব্যবসায়ী। তার সঙ্গে গ্রেপ্তার আসামি রাজু প্রধানের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত ৬ এপ্রিল আবজাল প্রধান প্রতিদিনের মতো ব্যবসায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে দেওভোগ মাদরাসা মার্কেট সংলগ্ন হাসেমবাগ যাওয়ার সময় রাজু প্রধান ও তার সঙ্গে ১৫/১৬ জনের একটি সন্ত্রাসী দল আবজালকে দেশিয় ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে।

 

আসামি রাজু ভিকটিম আবজালকে ধারালো রামদা দিয়ে মাথায় আঘাত করে ও তার সঙ্গীরা এলোপাতারিভাবে কুপিয়ে মারাত্মক আহত ও অঙ্গহানি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে আবজালকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাজু প্রধান হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দুইটি হত্যা মামলা, একটি অস্ত্র মামলা, তিনটি ডাকাতি মামলা ও ১০টি মাদক মামলাসহ বিভিন্ন অপরাধের মোট ২৩টি মামলা চলমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort