বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

পুলিশ লাইন্সে পঁচা বিকৃত যুবকের লাশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৩.৫৯ এএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

পুলিশ লাইন্সে একটি রপ্তানীমুখী পোষাক কারখানার ভিতর থেকে এক যুবকের পঁচা বিকৃত লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৭ মার্চ) শবে বরাতের রাত ৩টায় পুলিশ লাইন সংলগ্ন লোহার মার্কেটের পাশে ‘বেস্ট ওয়েস্ট এ্যাপারেলস’ গার্মেন্টসের ভেতরের পরিত্যক্ত জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম শয়ন চন্দ্র মন্ডল(৪৩)। সে শহরের শেরে বাংলা রোড এলাকার জতীন্দ্র চন্দ্র মন্ডল ও লক্ষী রানী মন্ডলের ছেলে।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মহসিন জানান, লাশটি যে স্থান থেকে উদ্ধার করা হয়েছে সেটি একটি রপ্তানীমুখী পোষাক কারখানা। জানতে পেরেছি ওই কারখানার ৪ জন মালিক রয়েছে। কিন্তু কারখানাটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। কারখানার ভিতরে কলা গাছের একটি জঙ্গল রয়েছে এবং পিছন দিক থেকে বাহিরের লোকজন কারখানার ভিতরে প্রবেশ করতে পারে। আর ওই জঙ্গল থেকেই শয়ন মন্ডলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের চারপাশে মাদকের নানা সরঞ্জাম পাওয়া গেছে। এতে ধারনা করা হয় সে স্থানটিতে বাহিরের লোকজন প্রবেশ করে মাদকের আড্ডা বসাতেন। তবে লাশটি পঁচে বিকৃত হওয়ায় তাৎক্ষনিক মৃত্যুর প্রাথমিক ধারনা করা যায়নি। ময়না তদন্ত রিপোর্টে মৃত্যুর কারন জানা যাবে।

তিনি আরও বলেন, নিহতের বাবা জতীন্দ্র মন্ডল লাশটি সনাক্ত করে পুলিশকে জানিয়েছে শয়ন মাদকাসক্ত ছিলেন। তার স্ত্রী ও সন্তান আছে। নেশার টাকার জন্য বাড়িতে প্রায় সময় উৎপাত করতো। ঘরের আসবাবপত্র ভাংচুর করত। তাকে নিয়ে পরিবারের সকলেই অশান্তি ছিলেন।

ঘটনাস্থলে কারখানার মালিক পক্ষের সাথে যোগাযোগ করলে তারা কোন মন্তব্য করতে রাজি হয়নি। তাদের নাম পরিচয় দিতেও অপারগতা প্রকাশ করেন এবং ঘটনাস্থলে সংবাদ কর্মীদের যেতে বাধা দেয়ার অভিযোগ উঠে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort