শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বুলবুল হত্যা: বন্দরের সিফাত বাহিনীর প্রধানসহ আটক ৯ ইসলামী যুব আন্দোলনের নেতা খুন: প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আড়াইহাজারে একই পুকুরে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর চেয়ারম্যান যোগদান করেন  ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে  বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া পূজা চেরি কি বিয়ে করলেন অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর ফাঁসি বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ আড়াইহাজারের রনি ভূঁইয়া আটক

না.গঞ্জে ‘ঝুঁকিপূর্ণ লঞ্চ’ চালুর দাবিতে অবস্থান ধর্মঘটের হুমকি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ৩.৫৪ এএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ থেকে পাঁচটি রুটে বন্ধ হয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ লঞ্চ চলাচল আবারও চালুর দাবি করেছে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন। আগামী ১৮ এপ্রিলের মধ্যে চালুর অনুমতি না দেওয়া হলে অবস্থান ধর্মঘট পালন করার ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক মো. সবুজ শিকদার বুধবার (১৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণাদেন। পাশাপাশি সেখান থেকে দেশের ব্যাপক ক্ষতি হবে ও সরকারের সুনাম মারাত্মক ভাবে নষ্ট হবে বলে জানান।

২০২১ সালের ৪ এপ্রিল একই রুটে লঞ্চ দূর্ঘটনায় মৃত্যু হয় ৩৪ জনের। সর্বশেষ গত ২০ মার্চ নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর কয়লাঘাট এলাকায় একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে ১০ জনের মৃত্যু হয়। এতে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর, মতলব, রামচন্দ্রপুর, সুরেশ্বর ও মুন্সিগঞ্জে চলাচল করা যাত্রীবাহী ছোট লঞ্চ গুলো ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ। পরিবর্তে সমুদ্রে চলাচলকারি একটি সি ট্রাক চালু করা হয়।

সংবাদ সম্মেলনে সবুজ সিকদার বলেন, বিগত দিনে এই রুটের লঞ্চ গুলো কাঠবডির তৈরি ছিল। তত্বকালিন সরকার লঞ্চগুলো ষ্টীল বডিতে তৈরি করার জন্য সময় বেঁধেদেন। কিন্তু বর্তমানে বিআইডব্লিউটিএ কোন সময়সীমা না দিয়ে লঞ্চ বন্ধের সিদ্ধান্ত নেন। যাত্রীবাহী লঞ্চ গুলো হঠাৎ বন্ধ করে দেওয়ায় ঝুঁকি নিয়ে ট্রলার যুগে সাধারণ যাত্রীরা শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও মেঘনা দিয়ে চলাচল করছে। অন্যদিকে লঞ্চের কর্মচারীরা মানবেত জীবন যাপন করছে।

মো. সবুজ শিকদার বলেন, ‘আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যান্ত জনবান্ধব ও শ্রমিকবান্ধব। তিনি বিষয়টি বিবেচনা করে লঞ্চ গুলো চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিবে এবং ১৮ তারিখের মধ্যেই একটি সু-ব্যবস্থা করা হবে। না হলে সারা বাংলাদেশের আন্দোলন চলবে। এতে দেশের ব্যাপক ক্ষতি হবে এবং সরকারের সুনাম মারাত্মক ভাবে নষ্ট হবে। তখন আমাদের সংগঠন ও আমাদেরকে কেউ দায়ি করতে পারবে না।’

এ সময় বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মো. মঈন মাহামুদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort