শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুদ্ধবিরতির পর গাজায় ১,৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত : অ্যামনেস্টি সফল উদ্যোক্তা সামান্থা জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩ ছিনতাই-চাঁদাবাজির আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন ফতুল্লায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে প্রেরণ ফতুল্লায় প্রসূতি ও সন্তানের মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ এনসিপির যুগ্ম আহ্বায়ক এমপি আল আমিন, সহসাংগঠনিক সম্পাদক শওকত নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট যুব ইউনিটে ক্ষমতার অপব্যবহার, শারীরিক হুমকি ও বেআইনি বহিষ্কারের চাঞ্চল্যকর অভিযোগ

চালকের ছদ্মবেশে ইয়াবার পাচার, সোনারগাঁয়ে ১৯৩৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ২০ আগস্ট, ২০২১, ৫.০২ এএম
  • ৪৫৭ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: মাইক্রোবাসের চালক পেশার ছদ্মবেশে অভিনব কৌশলে ইয়াবা পাচারকালে ১৯৩৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কবির হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় তার ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে র‌্যাব। বৃহস্পতিবার (১৯ আগষ্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ১৯৩৩০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো. কবির হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত ওই মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
র‌্যাব আরো জানায়, মাদক ব্যবসায়ী মো. কবির হোসেন দীর্ঘদিন যাবৎ মাইক্রোবাসের চালক পেশার ছদ্মবেশে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort