সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ঐক্যবদ্ধভাবে কাজ করলে সোনারগাঁয়ে জাতীয় পার্টি বিজয়ী হবে: এমপি খোকা

  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০২৩, ৪.১০ এএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে উপজেলার জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মার্চ) বিকেলে মোগরাপাড়া চৌরাস্তায় এলাকায় অবস্থিত এমপি খোকার নিজস্ব কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

সভায় জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আশরাফুল ভুইয়া মাকসুদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আলী জাহান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টির সভাপতি, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, সাধারন সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল।

প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকা বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে এদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশে অসংখ্য রাস্তা-ঘাট, ব্রিজ, মহাসড়ক, ঢাকা শহর রক্ষা বাঁধ, নারায়ণগঞ্জ শহর রক্ষা বাঁধ, ঢাকায় রোকেয়া স্মরণী, পান্থপথ রাস্তা নির্মাণ করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়াও বাংলাদেশ থেকে বিদেশে বিভিন্ন মিশনে সৈন্য প্রেরণ করা হয়েছে। যদিও সে সময় অনেকে এটার বিরোধিতা করেছেন। পল্লীবন্ধু এরশাদের সাহসী পদক্ষেপের কারণে এদেশের সৈনিকরা যুদ্ধ বিধ্বস্ত বিভিন্ন দেশে গিয়ে সাহস ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে।

তিনি বলেন, সোনারগাঁয়ে জাতীয় পার্টির সকল নেতাকর্মীদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে পার্টির জন্য কাজ করতে হবে। প্রতিটি ইউনিয়নে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের কমিটি গঠন করতে হবে। তাহলে আমরা সবাই একতাবদ্ধভাবে কাজ করলে আগামী নির্বাচনে সোনারগাঁয়ে জাতীয় পার্টি বিজয়ী হবে ইনশাআল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সিরাজুল হক ভুইয়া, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক শ্যামল শিকদার,যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন যুগ্ম আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মেম্বার , মোঃ মনির মেম্বার, জাতীয় যুবসংহতির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম,শাহীন মেম্বার, বৈদ্যোরবাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী মেম্বার,সাধারণ সম্পাদক ছিদ্দিক মেম্বার, সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেন,উপজেলা জাতীয় যুব-সংহতির আহবায়ক কাজী লিটু, সদস্য সচিব সেকান্দর আলী,যুগ্না আহবায়ক রুহুল আমিন সহ উপজেলা ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort